Vicky-Katrina: গোপন কোড হারালেই প্রবেশ নিষিদ্ধ, জানুন ভিকি-ক্যাটরিনার বিয়েতে কী কী করা যাবে না

Published : Dec 03, 2021, 11:08 PM ISTUpdated : Dec 03, 2021, 11:19 PM IST
Vicky-Katrina: গোপন কোড হারালেই প্রবেশ নিষিদ্ধ, জানুন ভিকি-ক্যাটরিনার বিয়েতে কী কী করা যাবে না

সংক্ষিপ্ত

ভিকি ও ক্যাটরিনার বিয়ে নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। হাইপ্রোফাইল বিয়েতে ইতিমধ্যেই প্রবেশে একাধিক নিয়ম জারি করা হয়েছে, ক্যামেরা সহ নিষিদ্ধ রাখা হচ্ছে বেশ লম্বা তালিকা।      

ভিকি ও ক্যাটরিনার ( Vicky Kaushal and Katrina Kaif) বিয়ে নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। তাঁদের বিয়ের দিকে তাঁকিয়ে গোটা ফিল্ম দুনিয়া। তবে এই হাইপ্রোফাইল বিয়েতে ইতিমধ্যেই প্রবেশে একাধিক নিয়ম জারি করা হয়েছে। নিষিদ্ধ রাখা হচ্ছে বেশ লম্বা তালিকা। 

বিয়েবাড়িতে ঢুকতে গেলে লাগবে গোপন কোড

  ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ দুজনেই সিভিল ম্যারেজ করছেন। কোনও রীতি-রেওয়াজ পালন করছেন না। ইতিমধ্যেই  তাঁদের বিয়ে উপলক্ষ্য়ে অত্যাধুনিক কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। তাঁদের বিয়েবাড়িতে ঢুকতে গেলে লাগবে গোপন কোড। নতুবা প্রবেশ নিষিদ্ধ।এমনকি রুম সার্ভিসেও থাকছে এই অভিনব ব্যবস্থা। সুতরাং বুঝতেই পারছেন কোড হারালে কেলেঙ্কারি। এদিকে বিয়ের দিকে তাকিয়ে পুরো ফিল্মি দুনিয়া-নেটিজেনরা। হাপিত্যেশ করলেও মিলবে না কোনও ছবি। যতক্ষণ না অবধি দুই সেলেব তথা হবু দম্পতি চাইছেন। কারণ ভিকি-ক্যাটরিনার বিয়েতে প্রবেশের আগে অতিথিদের ছবি না তোলার চুক্তিতে সই করতে হবে। যদিও বা ধরুন ছবি তোলা হল, হাতে পৌছোলেই সেই ছবি নেটদুনিয়া প্রকাশ্যে আনা নিষিদ্ধ করা হয়েছে। এখানেই শেষ নয়, নিয়ম-রীতির লিস্ট বেশ লম্বা -চওড়া। বিয়ের সময় ফোন ব্যবহার করা যাবে না। বিয়েবাড়ির ভিতর থেকে বাইরে যোগাযোগ করা যাবে না। এমনকি নেটমাধ্যমে বিয়েবাড়ির ঠিকানা পর্যন্ত পাঠানো যাবে না। বিয়ের আসরে রিল ভিডিও বানানো যাবে না। থাকবেন না কোনও সাংবাদিক। রাজস্থানের বিলাসবহুল প্রাসাদের বাইরে মোতায়েন করা হবে একাধিক পুলিশ কর্মীকে। 

আরও পড়ুন, Ankita-Vicky: জোরকদমে চলছে প্রস্তুতি, বিয়ের অনুষ্ঠানের ছবি পোস্ট অঙ্কিতা-ভিকির

'তাঁদের কোনও নিমন্ত্রণ পত্র পাঠানো হয়নি'- সলমনের বোন অর্পিতা

তবে এই সেলেব বিয়ে নিয়ে অন্যতম প্রশ্ন আকাশে বাতাসে। তাঁদের বিয়েতে কি সলমন খানের পরিবার আসছেন। কিন্তু সে গুড়ে বালি। ইতিমধ্যেই মুখ খুলেছেন সলমন খানের বোন অর্পিতা। অর্পিতা স্পষ্ট জানিয়েছেন, ক্যাটরিনা ও ভিকি কৌশলের বিয়েতে তাঁদের কোনও নিমন্ত্রণ পত্র পাঠানো হয়নি।  খান পরিবারের কাউকেই বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি বলেই জানিয়েছেন তিনি।উল্লেখ্য, বিয়ের কার্ড থেকে সেলেব জুটির রাজস্থান পাড়ি, সবেতেই রয়েছে বিশেষ চমক। তবে যাতে কোনওভাবেই ছবি প্রকাশ্য়ে না আসে, জানা গিয়েছে, এবার হেলিকাপ্টরে চরে বিয়ের আসরে উপস্থিত হবেন ক্যাটরিনা ও ভিকি কৌশল। তবে গত দই মাস থেকেই ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের বিয়ে নিয়ে নানা খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। মুহূর্তের মধ্যেই যা হয়ে পড়ছে ভাইরাল। তবে ভক্তদের দৌলতে কত আড়ালে থাকবে এই বিয়ে, এনিয়ে জল্পনা তুঙ্গে।

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা