নিতম্বে সপাটে থাপ্পড় 'সাকি গার্ল'-এর, স্লো মোশন ভিডিওতে অশ্লীল ইঙ্গিত নেটিজেনদের

Published : Sep 29, 2020, 12:05 PM ISTUpdated : Sep 29, 2020, 12:06 PM IST
নিতম্বে সপাটে থাপ্পড় 'সাকি গার্ল'-এর, স্লো মোশন ভিডিওতে অশ্লীল ইঙ্গিত নেটিজেনদের

সংক্ষিপ্ত

লাল পোশাকে গর্জিয়াস নোরার ডান্স মুভসেঘুম উড়েছে হাজারো পুরুষের ভিডিওতেই নোরার নিতম্বে টেরেন্সের হাতের স্পর্শ দেখা যায়  ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়  এবার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন নোরা ফতেহি

বলিউডের সাকি গার্লকে নিয়ে উত্তেজনার পারদ সবসময়েই তুঙ্গে। তার শরীরী ভঙ্গিমায় বুঁদ নেটিজেনরা। সম্প্রতি একটি ভিডিও ঘিরে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। 'ইন্ডিয়াস বেস্ট ডান্সার'-রিয়্যালিটি শোয়ের একটি ভিডিও ঘিরেই জোর চাঞ্চল্য শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপিংস-এ নোরা ফতেহির সঙ্গে এ কী করলেন ডান্স গুরু টেরেন্স লুইস, এই প্রশ্নই এখন নেটিজেনদের মুখে।

আরও পড়ুন-'মাল' ও 'হ্যাশ' কেন ব্যবহার করেছিলেন দীপিকা, NCB জেরায় স্বীকার গোপন কথা...

লাল পোশাকে গর্জিয়াস নোরার আদায় ঘুম উড়েছে হাজারো পুরুষের। সেই ভিডিওতেই নোরার নিতম্বে টেরেন্সের হাতের স্পর্শ দেখা যায়।  নোরা, টেরেন্স ছাড়াও ভিডিওটিতে অন্য বিচারক গীতা মা-কেও দেখা গেছে। শো-চলাকালীন নমস্কার জন্য হাত তুলতে গিয়ে নোরার নিতম্বে হাত স্পর্শ করে টেরেন্সের। স্লো মোশনে দেখলে অনেকেই মন করছেন নোরার নিতম্বে সপাটে থাপ্পড় কষিয়েছেন টেরেন্স লুইস। ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

 

 

ইচ্ছাকৃত নাকি ভুলবশত, সাকি গার্লকে এমন অশ্লীল স্পর্শ, এই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত নেটজেনরা।  এবার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন নোরা ফতেহি। সাকি গার্ল একা নন, টেরেন্সও একটি পোস্ট শেয়ার করেছেন। নোরা জানিয়েছেন, 'ধন্যবাদ টেরেন্স। বর্তমানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ছবি ও ভিডিও ফোটোশপ করে বিকৃত করার ঘটনা হামেশাই ঘটে চলেছে। আমার খুব ভাল লেগেছে, পুরো বিষয়টাই তুমি শান্ত থেকেছ। তুমি ও গীতা ম্যাডাম আমার কাছে শ্রদ্ধার মানুষ। এই শো-এর বিচারক হতে পেরে আমি গর্বিত। খুব ভাল থেকো।'

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত
Rajpal Yadav: তিহার জেলে রাজপাল যাদব! নিজে গিয়েই করলেন আত্মসমর্পণ, নেপথ্যে কারণ কী?