Viral Video : বিরাট হাত নাড়তেই লাফিয়ে নেচে উঠল ভামিকা, চিনে নিন কোহলির চিয়ারলিডারকে

Published : Dec 31, 2021, 10:26 AM IST
Viral Video : বিরাট হাত নাড়তেই লাফিয়ে নেচে উঠল ভামিকা,  চিনে নিন কোহলির চিয়ারলিডারকে

সংক্ষিপ্ত

গত বুধবার সেঞ্চুরিয়ানের মাঠে হাজির হয়েছিলেন অনুষ্কা শর্মা ও ভামিকা কোহলি। মায়ের কোলে বসেই বাবার খেলা দেখছিল ১১ মাসের একরত্তি ভামিকা। সাদা ফ্রকে পরে স্টেডিয়ামে সকলের মধ্যে নজর কেড়েছে বিরুষ্কার একরত্তি ভামিকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মাঠ থেকে প্যাভিলিয়ানের দিকে যাওয়ার সময় ভামিকাকে দেখে হাত নাড়েন বিরাট, বাবাকে দেখেই লাফিয়ে নেচে ওঠে মেয়ে ভামিকা। এই মিষ্টি মুহূর্ত ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। 

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা যেন নেটদুনিয়ার হটকেক। তবে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কিন্তু যখনই সুযোগ পান, একে অপরের প্রতি ভালবাসা জাহির করেন এই তারকা দম্পতি। চলতি বছরের ১১ জানুয়ারি  ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। সেক্সি ফিগারের সঙ্গে তিনি যে কোনওভাবেই আপোস করতে চান না তা মেয়ে হওয়ারই পরই  প্রমাণ করে দিয়েছেন অনুষ্কা। এখন দুই থেকে তিন হয়েছেন বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কা । মেয়েকে নিয়েই সুখী পরিবার বিরুষ্কার। গত বুধবার সেঞ্চুরিয়ানের মাঠে হাজির হয়েছিলেন অনুষ্কা শর্মা ও ভামিকা কোহলি। গত কয়েক সপ্তাহ ধরেই ভারতের অন্যতম সেরা ব্যাটসম্য়ানকে নিয়ে বিতর্ক ঘিরে রয়েছে। ক্যাপ্টেন্সি বিতর্কের সঙ্গে ব্যক্তিগত ফর্ম নিয়ে জল্পনা তুঙ্গে। বুধবার মাত্র ১৮ রানেই আউট হয়ে যান ভারতের অধিনায়ক। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর  সেই দুঃখ কিছুটা হলেও কমেছে বিরাটের।

 

 

গত বুধবার সেঞ্চুরিয়ানের মাঠে হাজির হয়েছিলেন অনুষ্কা শর্মা ও ভামিকা কোহলি। মায়ের কোলে বসেই বাবার খেলা দেখছিল ১১ মাসের একরত্তি ভামিকা। সাদা ফ্রকে পরে স্টেডিয়ামে সকলের মধ্যে নজর কেড়েছে বিরুষ্কার একরত্তি ভামিকা। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেও খুব বেশি সময় লাগেনি। তবে ভামিকার মুখ এখনও স্পষ্ট দেখা যায়নি সমস্ত ফ্যানক্লাবগুলোই ভামিকার মুখ স্টিকার দিয়ে ঢেকে দিয়েছে। 

 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অন্য একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মাঠ থেকে প্যাভিলিয়ানের দিকে যাওয়ার সময় ভামিকাকে দেখে হাত নাড়েন বিরাট, বাবাকে দেখেই লাফিয়ে নেচে ওঠে মেয়ে ভামিকা। এই মিষ্টি মুহূর্ত ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে গত ১৬ ডিসেম্বর মুম্বই এয়ারপোর্টের এক ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা গিয়েছিল বাস থামা মাত্রই তড়িঘড়ি বাস থেকে নেমে আসেন বিরাট। এবং কড়া ভাবে পাপারাৎজিদের বলেন মেয়ের ছবি যেন না তোলা হয়। এরপর বাস থেকে মেয়েকে কোলে নিয়ে নামেন অনুষ্কা শর্মা। মেয়ের জন্মের আগে অনুষ্ক জানিয়েছিলেন, মেয়েকে দূরে রাখতে চান সোশ্যাল মিডিয়া থেকে। এবং মেয়ের ১১ মাস বয়স হয়েও গেলেও সেই কথা অক্ষরে অক্ষরে পালন করছেন বিরুষ্কা জুটি।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার