কোভিডে আক্রান্ত 'ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যয়'র অভিনেত্রী, ভেন্টিলেটরে রয়েছেন দিব্যা

Published : Nov 29, 2020, 06:28 PM IST
কোভিডে আক্রান্ত 'ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যয়'র অভিনেত্রী, ভেন্টিলেটরে রয়েছেন দিব্যা

সংক্ষিপ্ত

কোভিডে আক্রান্ত 'ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যয়' ধারাবাহিকের অভিনেত্রী ভেন্টিলেটরে রাখা হয়েছে দিব্যা ভাটনাগর মুম্বই হাসপাতালে চিকিৎসাধীন দিব্যা শারীরিক অবস্থা তেমন ভাল নয় বলেই জানা যাচ্ছে

হিন্দি টেলি জগতে ফের কোভিডের থাবা। কোভিডে আক্রান্ত হলেন 'ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যয়' ধারাবাহিকের অভিনেত্রী দিব্যা ভাটনাগর। ভেন্টিলেটরে রাখা হয়েছে দিব্যাকে। বর্তমানে মুম্বই হাসপাতালে চিকিৎসাধীন দিব্যা। শারীরিক অবস্থা তেমন ভাল নয় বলেই জানা যাচ্ছে। তবে হাল ছাড়েননি দিব্যা। বরং হাসপাতালে বেডে শুয়েই নিজের ইনস্টাগ্রাম অ্যাকউন্টে স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন। 

ভিডিওতে তাঁকে অক্সিজেন মাস্ক পরে দেখা গিয়েছে। তিনি বলেন, "হ্যালো আমার ইনস্টাগ্রাম ফ্যামিলি। আমার দ্রুত আরোগ্যের কামনা করো সকলে। আপনারা আমার ভালবাসা নেবেন।" অক্সিজেন মাস্কের মধ্যে দিয়েই হাসিমুখে এই ভিডিওটি আপলোড করেছেন দিব্যা। দিল্লি থেকে তাঁর মা ছুটে এসেছেন গোরেগাঁও। সেখানেই ভর্তি রয়েছেন দিব্যা। ওনার মা জানান, গত ছ'দিন ধরে জ্বর ছিল দিব্যার। শরীরে অস্বস্থিও ছিল। আমি দিল্লি থেকে এখানে আসি ওর বাড়িতে অস্কিমিটার দেওয়ার জন্য। দিব্যার অক্সিজেন লেভেল ৭১-এ নেমে গিয়েছে। 

আরও পড়ুনঃতৃণা নয় 'অদিতি'র অভিমান ভাঙাতে ব্যস্ত নীল, অভিনেতার জীবনে কে এই দ্বিতীয় মহিলা

 

 

যার পরই অবস্থার আরও অবনতি হতেই ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়। এখন তাঁর অক্সিজেন লেভেন ৮৪। দিব্যার স্বামীকে নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন তাঁর মা। ওনার কথায়, দিব্যার স্বামী গগণ একজন ঠগ। দিব্যার শরীরের এই অবস্থাতে তাঁকে ছেড়ে চলে গিয়েছে গগণ। একবারের জন্যও খোঁজ নিতে আসেনি সে। 'ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যয়' ধারাবাহিকে বহু বছর গুলাবোর চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তেরা ইয়ার হুঁ ম্যয় ধারাবাহিকে কাজ করছিলেন দিব্যা। ধারাবাহিকের প্রযোজনা সংস্থা দিব্যার চিকিৎসায় আর্থিক সাহায্যে এগিয়ে এসেছে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও