Budget 2022-23: কোন কোন পণ্যের দাম বাড়ল, বাজেটের পর সস্তা হল কোন জিনিসগুলি

Published : Feb 01, 2022, 02:13 PM ISTUpdated : Feb 01, 2022, 05:17 PM IST
Budget 2022-23: কোন কোন পণ্যের দাম বাড়ল, বাজেটের পর সস্তা হল কোন জিনিসগুলি

সংক্ষিপ্ত

মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩ (Union Budget 2022-23) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। । কোন কোন পণ্য সস্তা হল, কোন কোন পন্যের দাম বাড়ল?   

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, লোকসভায় (Lok Sabha) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ২০২২-২৩ অর্থবছরের জন্য কেন্দ্রীয় বাজেট (Union Budget 2022-23) পেশ করলেন। বাজেটে পরিকাঠামোর উন্নয়নে সবথেকে বেশি জোর দিয়েছে নরেন্দ্র মোদী সরকার (Modi Govt)। অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন, ২০২২-২৩ সালের জন্য বাজেট জনসাধারণের বিনিয়োগের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধির ভিত্তি তৈরি করবে। কারণ, এশিয়ার তৃতীয় বৃহত্তম ইতিমধ্য়ে কোভিড-১৯ মহামারির (COVID-19 Pandemic) কারণে তৈরি হওয়া অর্থনৈতিক মন্দা থেকে বেরিয়ে এসেছে।

প্রতিবার বাজেটের পরই, কী কী জিনিসের দাম কমল, আর কী কী জিনিসের দাম বাড়ল - সেই দিকে নজর থাকে সাধারণ মানুষের। ২০২২-২৩ সালের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বেশ কিছু প্রয়োজনীয় শুল্ক সংশোধনের কথা ঘোষণা করেছেন। এর ফলে ওই পণ্যগুলির দাম হয় বাড়বে নয়তো কমবে। বাজেটে কিছু রাসায়নিকের আমদানি শুল্ক কমানো হয়েছে। কাটা এবং পালিশ করা হীরা, রত্নের উপর শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ছাতার উপর শুল্ক বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। ভারতে উৎপাদিত কৃষি সরঞ্জামের ছাড়ের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছিলেন। স্টিল ছাঁটের শুল্ক ছাড়ের মেয়াদও বাড়ানো হবে।

নির্মলা সীতারামন জানান, গত দুই বছরের বাজেটেই বেশ কিছু শুল্ক ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল। এই বাজেটেও সেই প্রবণতাকেই এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৩৫০টিরও বেশি পণ্যকে পর্যায়ক্রমে শুল্ক ছাড়ের আওতায় আনা হবে। এর মধ্যে রয়েছে কিছু কৃষিজাত পণ্য, রাসায়নিক, কাপড়, চিকিৎসা যন্ত্র এবং ওষুধ। 

দেখে নেওয়া যাক এই বাজেটের পর কোন কোন পণ্যের দাম কমল, কোনগুলির দামই বা বাড়ল - 

সস্তা হল -

- বস্ত্র, জুতো, চটি

- রত্ন পাথর এবং হীরা

- ইমিটেশন জুয়েলারি

- দেশিয় ইলেকট্রনিক যন্ত্র 

- মোবাইল ফোন, মোবাইল ফোন চার্জার

- পেট্রোলিয়াম পণ্যের জন্য প্রয়োজনীয় রাসায়নিক 

- মিথানল সহ কিছু রাসায়নিক

- ইস্পাতের ছাঁট 

দামী হল - 

- সমস্ত আমদানিকৃত পণ্য

- ছাতা 

- বিদেশ থেকে আনা ইলেকট্রনিক যন্ত্র

- বিদেশ থেকে আনা কৃষি-ষন্ত্র
 

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

১০০ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল! আদানিদের চিঠিতে বিপাকে ইউনুস সরকার
এই ভাবে দ্রুত শোধ করুন পার্সোনাল লোন! EMI না বাড়িয়ে বাঁচাতে পারেন কয়েক লক্ষ টাকা সুদ