8th Pay Commission: ৮ম পে কমিশন কার্যকরে ২০২৮ পর্যন্ত দেরি হলে কেন্দ্রের সাময়িক স্বস্তি মিললেও বকেয়া জমে বাড়তে পারে বোঝা। ডয়চে ব্যাংকের হিসেবে অন্তত ৩ লক্ষ কোটি টাকার বাড়তি খরচের আশঙ্কা। জানুন বিস্তারিত।
অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)-এর সুপারিশ কার্যকর করতে ২০২৮ সাল পর্যন্ত দেরি হতে পারে। তেমনই জল্পনা শোনা যাচ্ছে নতুন দিল্লিতে। তবে এটি কার্যকর হতে দেরি হলে কেন্দ্রী সরকার আপাতত খরচের চাপ থেকে কিছুটা হলেও রেহাই পাবে। তবে ডয়েচ ব্যাঙ্ক রিসার্চের রিপোর্ট বলছে এই স্বস্তি কিন্তু সাময়িক হবে না। পরে বোঝাগুলি আরও বেশি করে চেপে বসবে কেন্দ্রীয় সরকারের ঘাটে।
210
৩ লক্ষ কোটির বাড়তি খরচ
ডয়েচ ব্যাঙ্কের হিসেব, অষ্টম বেতন কমিশন কেন্দ্রের খরচ কমপক্ষে ৩ লক্ষ কোটি টাকা বাড়িয়ে দিতে পারে। এতে ২০২৭-২৮ অর্থবর্ষে ঘাটতি কমানোর পরিকল্পনা আরও জটিল হতে পারে.
310
বকেয়ার পাহাড়!
বেতন সংশোধন পিছিয়ে গেলে আর সেটি পিছনের তারিখ কার্যকর হলে বকেয়া অঙ্ক বাড়তে থাকবে। ফলে সুপারিশ লাগু হওয়ার সময় সরকারকে একই সঙ্গে বিশাল অঙ্কের টাকা মেটাতে হবে।
‘Great Expectations, but Risky Business’ শীর্ষক ২০২৭ ওয়ার্ল্ড আউটলুকে ডয়চে ব্যাংক ২০২৭-২৮ অর্থবর্ষে কেন্দ্রের রাজকোষ ঘাটতি জিডিপির ৪.৩% হতে পারে বলে অনুমান করেছে।
510
আর্থিক চাপ বাড়ার আরও কারণ
শুধু পে কমিশনই নয়, আর্থিক চাপ বাড়ার আরও কারণ রয়েছে। অপরিশোধিত চেলের উর্ধ্বমুখী দাম, ভর্তুকি খাতে বাড়তি খরচ, রিজার্ভ ব্যাঙ্কের কাছে কম লভ্যাংশ পাওয়ার সম্ভাবনা সরকারি কোষাগারে চাপ বাড়াতে পারে।
610
লভ্যাংশের তুলনা
২০২৬-২৭ সালে আরবিআই থেকে ২.৯ লক্ষ কোটি টাকার লভ্যাশ আসতে পারে বলে আশা করছে ডয়েচ ব্যাঙ্ক। অষ্টম পে কমিশনের আনুমানিত ৩ লক্ষ কোটি টাকার খরচ তার চেয়ে সামান্য বেশি। তবে দুটি অঙ্ক আলাদা অর্থবর্ষের।
710
২০২৭ সালেই কার্যকর অষ্টম বেতন কমিশন
ডয়েচ ব্যাঙ্কের প্রত্যাশা, কেন্দ্র ২০২৭ সাল থেকেই ৮ম পে কমিশনের সুপারিশ কার্যকর করার কথা ভাববে। তবে কবে থেকে কার্যকর হবে ও বকেয়া কীভাবে মেটানো হবে সেই সিদ্ধান্ত পুরোপুরি কেন্দ্রের হাতে।
810
ঘাটতির লক্ষ্যমাত্র ছোঁবে কবে?
২০২৬-২৭ অর্থবর্ষে কেন্দ্র ঘাটতির ৪.৩% লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে বলে মনে করছে ডয়চে ব্যাংক। এর পিছনে থাকতে পারে আরবিআইয়ের ২.৯ লক্ষ কোটি টাকার লভ্যাংশ, ইকোনমিক স্টেবিলাইজেশন ফান্ডে ১ লক্ষ কোটি টাকার সংস্থান, মূলধনী ব্যয়ে সম্ভাব্য কাটছাঁট এবং প্রত্যাশার চেয়ে ভালো বিলগ্নিকরণ থেকে আয়।
910
বেতনের সঙ্গে বাজারের তুলনা
সরকারের খরচ বাড়লেও কেন্দ্রীয় কর্মীদের আয় বাড়লে পারিবারিক ভোগব্যায় ও অভ্যন্তরীণ চাহিদা বাড়তে পারে। ডয়েচ ব্যাঙ্কের পূর্বাভাস, ভারতের বাস্তব জিডিপি বৃদ্ধি ২০২৬-২৭ ৭.৩%, ২০২৭-২৮-এ ৭.২% এবং ২০২৮-২৯-এ ৭.৩% হতে পারে। পশ্চিম এশিয়া সংকট ও দুর্বল বর্ষা সত্ত্বেও অর্থনীতি যে মজবুত, সেটাও রিপোর্টে উঠে এসেছে।
1010
কঠিন পরীক্ষার মুখে কেন্দ্র
২০২৭-২৮-এর কেন্দ্রীয় বাজেটের আর মাত্র কয়েক মাস বাকি। ৮ম পে কমিশনের সম্ভাব্য খরচ সামলে রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণে রাখাই এখন কেন্দ্রের বড় চ্যালেঞ্জ। কর্মী ও পেনশনভোগীদের নজর থাকবে ‘টার্মস অফ রেফারেন্স’ অনুযায়ী সময়মতো সিদ্ধান্ত আসে কি না, সেদিকে।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.