ATM Rules 2026: ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে এটিএম-এর নিয়ম? সঙ্গে রাখতে হবে ২৩ টাকা!

Published : Mar 18, 2026, 06:17 PM IST

ATM Rules 2026: আগামী ১ এপ্রিল থেকে, ইউপিআই (UPI) দিয়ে এটিএম থেকে টাকা তুললেও তা বিনামূল্যে লেনদেনের সীমা তথা ট্রানজাকশন লিমিটের মধ্যেই ধরা হবে। এই সীমা ছাড়িয়ে গেলে অতিরিক্ত চার্জ লাগতে পারে। 

PREV
15
এটিএম থেকে টাকা তোলার নিয়মে বড়সড় বদল?

আগামী ১ এপ্রিল থেকে এটিএম থেকে টাকা তোলার নিয়মে বড়সড় বদল আসছে। HDFC ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) সহ বেশ কিছু ব্যাঙ্ক এই নতুন নিয়ম ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। এর ফলে, এটিএম ব্যবহারের পদ্ধতি, চার্জ এবং দৈনিক টাকা তোলার লিমিট প্রভাবিত হতে পারে।

25
ইউপিআই দিয়ে টাকা তোলার সুবিধা

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে UPI ব্যবহার করে এটিএম থেকে টাকা তুললেও তা বিনামূল্যে লেনদেনের সংখ্যার মধ্যেই গোনা হবে। আগে কার্ড ছাড়া টাকা তোলাকে আলাদাভাবে দেখা হত। কিন্তু এখন QR কোড স্ক্যান করে UPI দিয়ে টাকা তুললেও, তা মাসিক ফ্রি এটিএম লেনদেনের হিসেবেই ধরা হবে।

35
বিনামূল্যে লেনদেনের সীমা

ব্যাঙ্কগুলির ঠিক করে দেওয়া বিনামূল্যে লেনদেনের সীমা পেরিয়ে গেলে প্রতিটি ট্রানজাকশনে অতিরিক্ত লেনদেনের জন্য ২৩ টাকা পর্যন্ত চার্জ কাটা হতে পারে। বর্তমানে HDFC ব্যাঙ্কের এটিএম থেকে মাসে পাঁচবার বিনামূল্যে টাকা তোলা যাবে। অন্য ব্যাঙ্কের এটিএম-এর ক্ষেত্রে মেট্রো শহরে তিনবার এবং নন-মেট্রো শহরে পাঁচবার বিনামূল্যে টাকা তোলার সুযোগ থাকবে।

45
ডেবিট কার্ড ছাড়াই টাকা?

UPI দিয়ে এটিএম থেকে টাকা তোলার পদ্ধতিও খুব সহজ। গ্রাহকরা এটিএম-এর স্ক্রিনে থাকা QR কোড স্ক্যান করে নিজেদের UPI অ্যাপের মাধ্যমে লেনদেন নিশ্চিত করলেই কার্ড ছাড়া টাকা তুলতে পারবেন। ডিজিটাল পেমেন্টকে উৎসাহ দিতে অনেক ব্যাঙ্ক এই সুবিধা চালু করে দিয়েছে ইতিমধ্যেই।

55
ডেবিট কার্ডের জন্য সীমা

অন্যদিকে, PNB তাদের কিছু ডেবিট কার্ডের জন্য দৈনিক টাকা তোলার সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। ব্যাঙ্কগুলি গ্রাহকদের তাদের কার্ডের নিয়মকানুন দেখে নিতে এবং বড় অঙ্কের লেনদেনের জন্য UPI বা নেট ব্যাঙ্কিং-এর মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার করার পরামর্শ দিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories