MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • ATM Notes Withdrawal: এটিএমে গেলেই মিলবে ১০, ২০, ৫০ টাকার নোট? খুচরো নিয়ে কোনও চিন্তা নেই

ATM Notes Withdrawal: এটিএমে গেলেই মিলবে ১০, ২০, ৫০ টাকার নোট? খুচরো নিয়ে কোনও চিন্তা নেই

ATM Notes Withdrawal: দেশে ১০, ২০ এবং ৫০ টাকার নোট যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। এবার ATM থেকেই এই ছোট নোটগুলি তোলার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। ফলে, খুচরো নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলেই আশা রিজার্ভ ব্যাঙ্কের।

2 Min read
Author : Subhankar Das
Published : Mar 11 2026, 11:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
খুচরোর আকাল
Image Credit : Asianet News

খুচরোর আকাল

ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার ফলে, গোটা দেশে খুচরোর আকাল দেখা দিয়েছে। নগদের প্রয়োজনে সাধারণ মানুষ ATM থেকে ৫০০ বা ১০০ টাকার নোট তুলে থাকেন। কিন্তু বেশিরভাগ এটিএমে ১০০ টাকার নোটও পাওয়া যায় না। এই পরিস্থিতিতে খুচরোর সমস্যা মেটাতে কেন্দ্রীয় সরকার ATM-এ ১০, ২০ ও ৫০ টাকার নোট দেওয়ার পরিকল্পনা নিয়েছে বলে খবর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
১০, ২০, ৫০ টাকার নোট
Image Credit : our own

১০, ২০, ৫০ টাকার নোট

ভারতে ছোট নোটের ঘাটতি নিয়ে সংসদে প্রশ্ন তোলেন বিরোধীরা। জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, “দেশে ১০, ২০ ও ৫০ টাকার নোট যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে।" তবে তিনি আরও জানান যে, প্রচলিত ATM মেশিনগুলি ছোট অঙ্কের নোট দেওয়ার জন্য ডিজাইন করা হয়নি।

Related Articles

Related image1
Damaged ATM Notes: এটিএম থেকে ছেঁড়া নোট বেরোলে কী করবেন জানেন? আরবিআই-এর এই নিয়মগুলি জেনে নিন
Related image2
খারাপ খবর গ্রাহকদের জন্য ! ATM থেকে টাকা তোলা থেকে ব্যালেন্স চেক- সবেতেই বাড়ল চার্জ
34
এটিএম-এ ১০, ২০, ৫০ টাকার নোট পাওয়া যাবে?
Image Credit : Asianet News

এটিএম-এ ১০, ২০, ৫০ টাকার নোট পাওয়া যাবে?

তবে অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই সমস্যা সমাধানের জন্য একটি পাইলট প্রোজেক্ট শুরু করা হয়েছে। এই উদ্যোগের অধীনে, ছোট অঙ্কের নোট সরবরাহ করতে পারে এমন মেশিন পরীক্ষা করা হচ্ছে। এই মেশিনগুলির মাধ্যমে মানুষ সরাসরি ১০, ২০ এবং ৫০ টাকার নোট তুলতে পারবেন। তার ফলে, ATM থেকে টাকা তোলার সময়েই মানুষ খুচরো পেয়ে যাবেন।

44
কত নোট বাজারে আসতে পারে?
Image Credit : Google

কত নোট বাজারে আসতে পারে?

রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষে ৪৩৯.৪ কোটি ১০ টাকার নোট, ১৯৩.৭ কোটি ২০ টাকার নোট এবং ১৩০.৩ কোটি ৫০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে। উল্লেখ্য, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কই দেশে বিভিন্ন মূল্যের নোটের চাহিদা পর্যালোচনা করে এবং কত নোট ছাপানো হবে তার সুপারিশ করে থাকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
ব্যবসার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
RBI Repo Rate Raised: আরবিআই-এর বড় ধাক্কা! ভবিষ্যতে সুদের হার আরও বৃদ্ধির পূর্বাভাস, মাথায় হাত মধ্যবিত্তের
Recommended image2
Emirates Draw: এক হিসাবরক্ষক যিনি প্রতিটি পুরস্কারের স্তর জয় করেছেন! এটাই ৪ মিলিয়ন ডলার জেতার আসল কারণ ছিল?
Recommended image3
অনলাইন পেমেন্টে কাটবে বাড়তি টাকা, UPI-তে চার্জ চালু হওয়ার আগে বড় ঘোষণা RBI গভর্নরের
Recommended image4
Indian Railways: প্রতিদিন কত কোটি টাকা আয়? কত কোটি টাকা লাভ করে ভারতীয় রেল? জানলে অবাক হবেন
Recommended image5
Post Office RD Scheme: পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩০০ টাকা জমালেই হাতে পাবেন ৬.৪২ লাখ!
Related Stories
Recommended image1
Damaged ATM Notes: এটিএম থেকে ছেঁড়া নোট বেরোলে কী করবেন জানেন? আরবিআই-এর এই নিয়মগুলি জেনে নিন
Recommended image2
খারাপ খবর গ্রাহকদের জন্য ! ATM থেকে টাকা তোলা থেকে ব্যালেন্স চেক- সবেতেই বাড়ল চার্জ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved