299 Recharge Plan: দুঃসংবাদ! ২৯৯ টাকায় আর হবে না রিচার্জ! হুড়মুড়িয়ে বেড়ে গেল কল ও ডেটার সমস্ত প্ল্যান

Published : Aug 27, 2026, 12:59 PM IST
mobile

সংক্ষিপ্ত

299 Recharge Plan: আর ২৯৯ টাকায় রিচার্জ করলে চলবে না! বেড়ে গেল রিচার্জের প্ল্যান, এবার ডেটা ও ফ্রি কল পেতে দিতে হবে মোটা টাকা

আপনি যদি এয়ারটেল গ্রাহক হন এবং ২৯৯ টাকার প্ল্যানে রিচার্জ করেন, তাহলে আপনার খরচ বাড়তে চলেছে। ভারতী এয়ারটেল কোনও ঘোষণা ছাড়াই তাদের ৪টি জনপ্রিয় প্রিপেড প্ল্যান বন্ধ করে দিয়েছে।

কোন ৪টি প্ল্যান বন্ধ হল?

১২ই অগাস্ট, ২০২৬ থেকে এয়ারটেল ওয়েবসাইট ও Airtel Thanks অ্যাপ থেকে এই ৪টি প্ল্যান সরিয়ে দেওয়া হয়েছে&

- ২৯৯ টাকা - ২৮ দিন, প্রতিদিন ১-১.৫ জিবি ডেটা - ৫৭৯ টাকা - ৫৬ দিন, প্রতিদিন ১.৫ জিবি ডেটা - ৬১৯ টাকা - ৬৯ দিন ভ্যালিডিটি প্ল্যান - ৬৪৯ টাকা - ৫৬ দিন, প্রতিদিন ২ জিবি ডেটা

কোম্পানি জানিয়েছে, গ্রাহকদের জন্য প্রাইস ল্যাডার সহজ করতেই এই সিদ্ধান্ত।

এবার আপনাকে কত বেশি দিতে হবে?

এটাই হল আসল খেলা। এয়ারটেল সরাসরি দাম বাড়ায়নি, কিন্তু সস্তার প্ল্যান তুলে দিয়ে বেশি দামের প্ল্যানে যেতে বাধ্য করছে। বন্ধ হওয়া প্ল্যান এখন নিতে হবে কত বেশি দিতে হবে ২৯৯ টাকা ৩৪৯ টাকা ৫০ টাকা বেশি (প্রায় ১৭% বৃদ্ধি) ৫৭৯ টাকা (৫৬ দিন) ৮৩৮ টাকা ২৫৯ টাকা বেশি (প্রায় ৪৫% বৃদ্ধি) ৬১৯ / ৬৪৯ টাকা সার্কেল অনুযায়ী অন্য প্ল্যান খরচ বাড়বে

এই তথ্য অনুযায়ী, ২৯৯ টাকার প্ল্যানে প্রায় ৮০% গ্রাহক রিচার্জ করতেন, কিন্তু ডেটা শেষ হয়ে গেলে আবার টপ-আপ করতে হতো।

তাহলে উপায় কী?

কোম্পানি এন্ট্রি লেভেলের ১৯৯ টাকা ও ২১৯ টাকার প্ল্যান চালু রেখেছে। কিন্তু তাতে আনলিমিটেড ডেটা নেই। যদি আপনার আনলিমিটেড কলিং ও ডেইলি ডেটা লাগে, তাহলে এখন সবচেয়ে সস্তা প্ল্যান হল ৩৪৯ টাকা।

এয়ারটেলের ভাইস চেয়ারম্যান গোপাল ভিট্টাল আগেই বলেছিলেন, "আমাদের প্রাইস আর্কিটেকচার বদলাতে হবে। খুব কম দামে আনলিমিটেড ডেটা দেওয়া সুস্থ ব্যবসা নয়।"

বিশেষজ্ঞদের মতে, এটা আসলে ঘুরিয়ে ট্যারিফ হাইকের প্রথম ধাপ। এর ফলে কোম্পানির গড় আয় (ARPU) প্রতি গ্রাহক ৪ থেকে ১২ টাকা বাড়বে। এর পর জিও, ভোডাফোন-আইডিয়াও একই পথে হাঁটতে পারে।

তাই রিচার্জ করার আগে একবার Airtel Thanks অ্যাপে আপনার সার্কেলের নতুন প্ল্যানগুলো অবশ্যই চেক করে নিন।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Finance Rules: ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে এই ৫ নিয়ম, আপনার পকেটে কতটা প্রভাব?
Sugar Stock Limit: চিনি কেনায় বিধিনিষেধ! উৎসবের আগে কি বাড়ছে সঙ্কট?