Microsoft vs Apple: মাইক্রোসফ্ট টেক্কা দিল বিশ্বের সবথেকে দামি সংস্থা অ্যাপেলকে

Published : Jan 11, 2024, 10:06 PM ISTUpdated : Jan 11, 2024, 10:14 PM IST
Microsoft

সংক্ষিপ্ত

মাইক্রোসফ্টের শেয়ারগুলি শেষপর্যন্ত ১.৬ শতাংশ বেড়েছে। যার বাজারমূল্য ২.৮৭৫ ট্রিলিয়ন ডলার। 

২০২৪ সাল থেকেই শুরু করে দুর্বল হচ্ছিল আইফোন নির্মাতা অ্যাপেল-এর শেয়ার। এই অবস্থাতেই বৃহস্পতিবার বিশ্বের সবথেকে মূল্যবান কোম্পানি হিসেবে অ্যাপলকে ছাড়িয়ে গেল মাইক্রসফ্ট। রেমন্ড, ওয়াশিংটনের কোম্পানি মাইক্রোসফ্টের শেয়ারগুলি শেষপর্যন্ত ১.৬ শতাংশ বেড়েছে। যার বাজারমূল্য ২.৮৭৫ ট্রিলিয়ন ডলার। কৃত্রিম বুদ্ধিমত্তার ও আর্থিক লাভের কারণে বিনিয়োগকারীদের কাছে প্রথম পছন্দের হল মাইক্রোসফ্টের শেয়ার।

অ্যাপেল-এর বাজারমূল্য ২.৮৭১ ট্রিলিয়ন। যার ২০২১ সালের তুলনায় ০.৯ শতাংশ কম। ২০২১ সালের পর এই প্রথমবার মাইক্রোসফ্টের বাজারদর কমেগেল। গত বছর বন্ধ হওয়ার সময় কিউপারটিনো, ক্যালিফোর্নিয়ার কোম্পানি মাইক্রোসফ্ট-এর স্টক ১.৮ শতাংশ বাড়ার তুলনায় ৩.৩ শতাংশ হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞের কথায় এটি অনিবার্য ছিল যে মাইক্রোসফ্ট অ্যাপলকে ছাড়িয়ে যাবে। যেহেতু এটি দ্রুত বাড়ছে। এআই - অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার কারণেও অনেকটাই উপকৃত হয়েছে মাইক্রোসফ্ট।

অন্যদিকে অ্যাপল এর স্টক কমছে। বিক্রি কমছে আইফোনের। যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সংস্থার অন্দরে। চিনা বাজারেও প্রভাব কমছে অ্যাপল-এর।

ব্রোকারেজ রেডবার্ন আটলান্টিক বুধবার একটি ক্লায়েন্ট নোটে বলেছে, আগামী বছরগুলিতে চিনের কারণে পারফরম্যান্সের একটি বড় টানাপোড়েন তৈরি হতে পারে। চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের কারণেও অ্যাপল-এর ওপর প্রভাব পড়তে পারে।

 

সবিস্তারে আসছে...

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'অন্নপূর্ণা সুপার ৬' যোজনায় আবেদন করেছেন? মিলবে এই দুর্দান্ত সুবিধা! কি কি ডকুমেন্ট লাগবে?
Share Market Update: সেনসেক্স পড়ল ১৭০ পয়েন্ট! কিছুটা বিপাকে নিফটিও, সপ্তাহের প্রথম দিন বাজার কেমন গেল?