এপ্রিলের শেষদিকে কোন শহরে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম? দেখে নিন মঙ্গলবারের পেট্রোল-দর

Published : Apr 25, 2023, 06:53 AM IST
petrol diesel price

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা করে হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে মুর্শিদাবাদ জেলায়।

এপ্রিল মাসে ভারতের অধিকাংশ রাজ্যে জালানির দর অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে ৯২.৭৬ টাকা। এই মুহুর্তে, ভারত সরকার কর্তৃক ধার্য আবগারি শুল্ক প্রতি লিটারে ধার্য রয়েছে ২১ টাকা করে। এই মূল্য সংযোজন কর, একেকটি রাজ্যে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মুম্বই এবং নয়াদিল্লির মতো স্মার্ট শহরগুলিতে জ্বালানির ওপর মূল্য সংযোজন কর যথেষ্ট বেশি থাকার ফলে পেট্রোল এবং ডিজেল ইত্যাদি জ্বালানির দাম ভারতের স্মার্ট সিটিগুলিতে তুলনামূলকভাবে বেশি থাকে।

মুম্বইতে মঙ্গলবার প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। যা গতকালের তুলনায় একই রকম রয়েছে। রাজধানী দিল্লিতেও পেট্রোলের দর রয়েছে ৯৬.৭২ টাকা, ডিজেলের দাম রয়েছে ৮৯.৬২ টাকা। অন্যান্য শহরগুলির মধ্যে দক্ষিণ ভারতে চেন্নাই শহরে মঙ্গলবার লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০২.৬৩ টাকা, ডিজেলের দাম হয়েছে ৯৪.২৪ টাকা প্রতি লিটার। বেঙ্গালুরু শহরে লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০১.৯৪ টাকা। ডিজেলের দাম রয়েছে ৮৭.৮৯ টাকা। ভারতের মধ্যে পেট্রোলের দর সবচেয়ে বেশি রয়েছে হায়দরাবাদে। এই শহরে মঙ্গলবার পেট্রোলের দর রয়েছে প্রতি লিটারে ১০৯.৬৬ টাকা করে। ডিজেলের দর রয়েছে ৯৭.৮২ টাকা করে।

পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা করে হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে মুর্শিদাবাদ জেলায়। সেখানে মঙ্গলবার প্রতি লিটারে পেট্রোলের দাম রয়েছে ১০৭.৩৯ টাকা, ডিজেলের দাম রয়েছে ৯৪.০৩ টাকা। এছাড়া, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, নদিয়া প্রভৃতি জেলাগুলিতেও পেট্রোলের দর অন্যান্য জেলাগুলির তুলনায় সামান্য বেশি রয়েছে।

কলকাতায় রান্নার গ্যাসের দাম এপ্রিল মাসে বেড়ে গিয়েছে। এই মাসে কলকাতায় রান্নার গ্যাসের দাম রয়েছে ১,১২৯ টাকা। যেখানে মুম্বই শহরে গ্যাসের দাম ১,১০২ এবং নয়া দিল্লিতে সিলিন্ডারপিছু গ্যাসের দাম রয়েছে ১,১০৩ টাকা করে।

আরও পড়ুন-

পর পর ৩ দিন ধরে নিম্নমুখী সোনা-রুপোর দাম, দেখে নিন মঙ্গলবারের লেটেস্ট আপডেট
গর্ভবতী মহিলারা সাবধান!! মে মাসেই রয়েছে চন্দ্রগ্রহণ, বিশেষ কতগুলি নিয়ম পালন না করলে গর্ভস্থ সন্তানের হতে পারে বড়সড় ক্ষতি

মাত্র ২৭ বছরের মধ্যেই ভয়ঙ্কর তাপপ্রবাহে মারা যাবেন ভারতের লক্ষ লক্ষ মানুষ, আশঙ্কা প্রকাশ করল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Gold Price: সুখবর! ফের পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার দর
Stock Market Update: আস্থা ফিরে আসছে বিনিয়োগকারীদের, এই পাঁচ শেয়ারে ইনভেস্ট করলে ব্যাপক লাভ?