
চাইলে যে কেউ SIP করতে পারেন, কীভাবে? দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্ব
সঠিক বিমা এবং সঠিক বিনিয়োগ আপনাকে ভবিষ্যতের দুর্যোগ থেকে রক্ষা করতে পারে। আজ বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্বে আমরা ব্যাখ্যা করব, কীভাবে চাইলে যে কেউ মিউচুয়াল ফান্ডে SIP করতে পারেন।
বাজারে একটা ধারণা প্রচলিত আছে, প্রত্যেক মাসে যাদের একটা নির্দিষ্ট রোজগার থাকে তারাই SIP করতে পারেন। আদপে এই ধারণার কোনও ভিত্তি নেই। একটা কথা সকলের মাথায় রাখা জরুরি, চাকরিজীবীদের কিছু সুবিধা আছে, যেমন PF, গ্র্যাচুইটি, সংস্থা প্রদত্ত স্বাস্থ্য বিমা ইত্যাদি যা অসংগঠিত ক্ষেত্রে কাজ করা ব্যক্তির থাকে না। তাই তাঁদের সুরক্ষার কথা আগে মাথায় রাখা উচিত। কারণ গোটা পরিবারের আপনার উপরই নির্ভরশীল থাকে। তাই সঠিক বিমা এবং সঠিক বিনিয়োগ আপনাকে ভবিষ্যতের দুর্যোগ থেকে রক্ষা করতে পারে। আজ বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্বে আমরা ব্যাখ্যা করব, কীভাবে চাইলে যে কেউ মিউচুয়াল ফান্ডে SIP করতে পারেন।