দেশের একাধিক শহরে বড় বদল জ্বলানির দামে, কলকাতায় কতয় বিকোচ্ছে পেট্রল-ডিজেল? জানুন

Published : Mar 22, 2023, 10:13 AM IST
Petrol Hike

সংক্ষিপ্ত

বুধবার উত্তর ভারতের একাধিক শহরেও দাম বেড়েছে পেট্রলের। নয়ডা, লখনউ-সহ একাধিক শহরে তেলের দামে বড় পরিবর্তন।

বিশ্ববাজারে চড়ছে অপরিশোধিত তেলের দাম। অবশেষে বদল এল দেশীয় বাজারে জ্বালানির নামেও। বুধবার দেশের একাধিক শহরে পেট্রলের দামে বড় পরিবর্তন এসেছে। বিশ্ববাজারে আজ ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ ডলারের কাছাকাছি বেড়েছে। বুধবার উত্তর ভারতের একাধিক শহরেও দাম বেড়েছে পেট্রলের। নয়ডা, লখনউ-সহ একাধিক শহরে তেলের দামে বড় পরিবর্তন।

কোন কোন শহরে বাড়ল জ্বালানির দাম?

নয়ডায় পেট্রলের দাম ২৭ পয়সা বেড়ে লিটার প্রতি দাম দাঁড়িয়েছে ৯৬.৯২ টাকা। ডিজেলের দামও বেড়েছে ২৬ পয়সা। নতুন দাম ৯০.০৮ টাকা প্রতি লিটার। গাজিয়াবাদের লিটার প্রতি পেট্রলের দাম কমল ৩২ পয়সা। নয়া দাম দাঁড়িয়েছে ৯৬.২৬ টাকায়। ডিজেলের দাম ৩০ পয়সা কমে হল ৮৯.৪৫ টাকা। লখনউতে পেট্রলের দাম ১৪ পয়সা কমে হল ৯৬.৪৩ টাকা লিটার। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৯.৬৩ টাকা প্রতি লিটার।

একনজরে জ্বলানির নয়া দাম

  • নয়ডা - পেট্রল লিটার প্রতি ৯৬.৯২ টাকা, ডিজেল লিটার প্রতি ৯০.০৮ টাকা
  • গাজিয়াবাদ - পেট্রল লিটার প্রতি ৯৬.২৬ টাকা, ডিজেল লিটার প্রতি ৮৯.৪৫ টাকা
  • লখনউ - পেট্রল লিটার প্রতি ৯৬.৪৩ টাকা, ডিজেল লিটার প্রতি ৮৯.৬৩ টাকা

কলকাতা-সহ অন্যান্য বড় শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম? দেখে নেওয়া যাক। পেট্রলে প্রতি লিটার ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটার ৬ টাকা করে আবগারি শুল্ক কমানো হয়। যার ফলে কমেছিল পেট্রল ডিজেলের দামও। দীর্ঘদিন ধরে দেশের মেট্রো শহরগুলিতে একই দামে বিকোচ্ছে জ্বালানি। আজ দেশের চার মহানগরীতে কত দামে বিকোচ্ছে পেট্রল-ডিজেল? কলকাতা, দিল্লি, মুম্বই এই তিন মেট্রো সিটিতেই অপরিবর্তীত জ্বালানির দাম। কলকাতায় পেট্রল বিকোচ্ছে ১০৬.০৩ টাকায়। ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। মুম্বইতে পেট্রল ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। চেন্নাইয়ে পেট্রলের পেট্রলের দাম লিটার প্রতি ১০২.৮৬ টাকা ও ডিজেল প্রতি লিটার ৯৪.৪৬ টাকা। 

আজ কোন শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

  • দিল্লি - লিটার প্রতি পেট্রল ৯৬.৭২টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা।
  • মুম্বই - লিটার প্রতি পেট্রল ১০৬.৩১টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা।
  • চেন্নাই - লিটার প্রতি পেট্রল ১০২.৮৬ টাকা, ডিজেল ৯৪.২৭টাকা।
  • কলকাতা - লিটার প্রতি পেট্রল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭২ টাকা।

দেশের অন্যান্য শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

দেশের অন্যান্য বড় শহরগুলিতেও জ্বালানির দামে বিশেষ পরিবর্তন দেখা গেল না। ব্যাঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা। নাগপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৭.০৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৮৯ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।এলাহবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯. ৮৫ টাকা।

আরও পড়ুন - 

আকাশছোঁয়া সোনা-রূপোর দাম বুধবার কোথায় ঠেকল, জেনে নিন ২২ ও ২৪ ক্যারেট কলকাতার দর

সপ্তাহের দ্বিতীয় দিনেই বিশ্ব বাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম, দেশের এই শহরে বাড়ল জ্বালানির দাম

সরকারি কর্মীদের লড়াইয়ের স্বীকৃতি, বাড়ল ডিএ-মার্চে পাবেন ৯০ হাজার টাকা!

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

১০০ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল! আদানিদের চিঠিতে বিপাকে ইউনুস সরকার
এই ভাবে দ্রুত শোধ করুন পার্সোনাল লোন! EMI না বাড়িয়ে বাঁচাতে পারেন কয়েক লক্ষ টাকা সুদ