Adani Group: ২৯ জানুয়ারি আদানি পাওয়ার লিমিডেট-এর ভাইস প্রেসিডেন্ট অবিনাশ অনুরাগ এই বকেয়া পাওনা সম্পর্কে পিডিবির চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠান। সেখানেই বিদ্যুৎ বিল পরিশোধ করার দাবি করা হয়েছে।  

ভোটের আগে রীতিমত বিপাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জাতীয় নির্বাচনের আগেই আদানি গ্রুপ বকেয়া বিদ্যুতের বিল মেটানোর আর্জি জানিয়ে চিঠি লিখেছে বাংলাদেশ সরকারকে। তাতেই রীতিমত সমস্যায় পড়েছে ইউনুস সরকার। কারণ এই চিঠির ফলেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা PDB ও আদানি গ্রুপের মধ্যে আর্থিক বিবাদ প্রকাশ্যে এসেছে। আদানি গ্রুপ একই সঙ্গে সতর্ক করে দিয়েছে, বকেয়া পরিশোধ না করা হবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পিডিবিকে আদানির চিঠি

বাংলাদেশে প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী ২৯ জানুয়ারি আদানি পাওয়ার লিমিডেট-এর ভাইস প্রেসিডেন্ট অবিনাশ অনুরাগ এই বকেয়া পাওনা সম্পর্কে পিডিবির চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠান। তাতে বলা হয়েছিল বকেয়া অর্থের পরিমাণ ১১২.৭ মিলিয়ন। অর্থাৎ প্রায় ১০০ কোটি টাকা। দ্রুত অর্থ পরিশোধ করতেও বলা হয়েছিল চিঠিতে।

বকেয়া পাওয়ার দাবি

এই মোট পরিমাণের মধ্যে, ৫৩.২ মিলিয়ন মার্কিন ডলার গত বছরের জুন পর্যন্ত বকেয়া পাওনা অন্তর্ভুক্ত। এছাড়াও, অক্টোবর পর্যন্ত প্রদত্ত বিদ্যুৎ পরিষেবার জন্য ৫৯.৬ মিলিয়ন মার্কিন ডলার অন্তর্ভুক্ত। এই পরিমাণের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও, বাংলাদেশ বিদ্যুৎ বোর্ড তা পরিশোধ করতে অক্ষম হয়েছে।

সতর্ক বার্তা

আদানি গ্রুপ বাংলাদেশকে লেখা চিঠিতেও দ্রুত বকেয়া অর্থ মিটিয়ে না দিলে সমস্যায় পড়তে হবে বলেও সতর্ক করে দিয়েছে। বলা হয়েছে বিদ্যুৎ সরবরাহ করা যাবে না। পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে যুক্ত অংশীদাররা সমস্যার সম্মুখীন হতে পারে।

বর্তমানে ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। কিন্তু সংখ্যালঘু নির্যাতনের একের পর এক অভিযোগ ওঠায় রীতিমত বিভ্রান্ত ইউনুস সরকার। এই অবস্থায় আদানি গ্রুপের চিঠি রীতিমত বাংলাদেশ প্রশাসনকে সমস্যায় ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না।