জ্বালানির দামে পতন, নাকি ক্রমশ ঊর্ধ্বমুখী পেট্রোল-দর? দেখে নিন রবিবারের লেটেস্ট আপডেট

Published : Mar 26, 2023, 06:55 AM IST
petrol price

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা করে হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে নদিয়া জেলায়।

মার্চের শেষে এসে ভারতের অধিকাংশ রাজ্যে জালানির দর অপরিবর্তিত রয়েছে। রবিবার কলকাতায় পেট্রোলের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে ৯২.৭৬ টাকা। এই মুহুর্তে, ভারত সরকার কর্তৃক ধার্য আবগারি শুল্ক প্রতি লিটারে ধার্য রয়েছে ২১ টাকা করে। এই মূল্য সংযোজন কর, একেকটি রাজ্যে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মুম্বই এবং নয়াদিল্লির মতো স্মার্ট শহরগুলিতে জ্বালানির ওপর মূল্য সংযোজন কর যথেষ্ট বেশি থাকার ফলে পেট্রোল এবং ডিজেল ইত্যাদি জ্বালানির দাম ভারতের স্মার্ট সিটিগুলিতে তুলনামূলকভাবে বেশি থাকে।

মুম্বইতে রবিবার প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। যা গতকালের তুলনায় একই রকম রয়েছে। রাজধানী দিল্লিতেও পেট্রোলের দর রয়েছে ৯৬.৭২ টাকা, ডিজেলের দাম রয়েছে ৮৯.৬২ টাকা। শনিবারের তুলনায় এই দরে বিশেষ কোনও পরিবর্তন হয়নি। অন্যান্য শহরগুলির মধ্যে দক্ষিণ ভারতে চেন্নাই শহরে রবিবার লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০২.৬৩ টাকা, ডিজেলের দাম হয়েছে ৯৪.২৪ টাকা প্রতি লিটার। বেঙ্গালুরু শহরে লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০১.৯৪ টাকা। ডিজেলের দাম রয়েছে ৮৭.৮৯ টাকা। ভারতের মধ্যে পেট্রোলের দর সবচেয়ে বেশি রয়েছে হায়দরাবাদে। এই শহরে রবিবার পেট্রোলের দর রয়েছে প্রতি লিটারে ১০৯.৬৬ টাকা করে। ডিজেলের দর রয়েছে ৯৭.৮২ টাকা করে।

পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা করে হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে নদিয়া জেলায়। সেখানে রবিবার প্রতি লিটারে পেট্রোলের দাম রয়েছে ১০৭.৬৬ টাকা, ডিজেলের দাম রয়েছে ৯৪.২৮ টাকা। এছাড়া, আলিপুরদুয়ার, কোচবিহার, পুরুলিয়া, প্রভৃতি জেলাগুলিতেও পেট্রোলের দর অন্যান্য জেলাগুলির তুলনায় বেশি রয়েছে।

কলকাতায় রান্নার গ্যাসের দাম ভারতের অন্যান্য শহরের তুলনায় বেশির দিকেই রয়েছে। জানুয়ারি মাসে কলকাতায় রান্নার গ্যাসের দাম রয়েছে ১০৭৯ টাকা। যেখানে মুম্বই শহরে গ্যাসের দাম ১০৫২ এবং নয়া দিল্লিতে সিলিন্ডারপিছু গ্যাসের দাম রয়েছে ১০৫৩ টাকা করে।

আরও পড়ুন-

কলকাতায় চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ, বহু জেলায় বজ্রবিদ্যুৎসহ বজায় থাকবে বৃষ্টি

আসন্ন সপ্তাহেই রয়েছে রাম নবমী, জেনে নিন এই তিথিতে কোন বিশেষ মন্ত্রে আপনার সংসারে আসবে সৌভাগ্য

ব্যক্তিগত হিংসার কারণেই রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ? মোদী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা এবার শীর্ষ আদালতে

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

১০০ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল! আদানিদের চিঠিতে বিপাকে ইউনুস সরকার
এই ভাবে দ্রুত শোধ করুন পার্সোনাল লোন! EMI না বাড়িয়ে বাঁচাতে পারেন কয়েক লক্ষ টাকা সুদ