কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য সুখবর, পেতে পারেন ২ লক্ষ টাকা

Published : Mar 28, 2022, 04:51 PM IST
কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য সুখবর, পেতে পারেন ২ লক্ষ টাকা

সংক্ষিপ্ত

ফের কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য এসে গেল দুর্দান্ত এক খবর| খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের কর্মচীরীদের অ্যাকাউন্টে আসতে পারে ২ লক্ষ টাকা| মোদি সরকারের কর্মীদের ডিএ নিয়ে এমনই বিরাট সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র|

ফের কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য এসে গেল দুর্দান্ত এক খবর| খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের কর্মচীরীদের অ্যাকাউন্টে আসতে পারে ২ লক্ষ টাকা| মোদি সরকারের কর্মীদের ডিএ নিয়ে এমনই বিরাট সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র|

প্রসঙ্গত ১৮ মাস ধরে মহার্ঘ্য ভাতা বকেয়া রয়েছে কেন্দ্রীয় সরকারী কর্মীদের| স্বাভাবিকভাবেই সেই টাকা পাওয়ার অপেক্ষায় অধীর আগ্রহে প্রহর গুনছেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা| কবে কেন্দ্রের তরফে এই উপহার পাওয়া যাবে এখন শুধু তারই অপেক্ষা| উল্লেখ্য ডিএ  এরিয়ার নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে আগে জানান হয়েছিল যে, আপাতত এইমবিষয়ে কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয় নি| তবে নতুন অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা নতুন উপহার পেতে পারার একটা প্রবল সম্ভবনা রয়েছে বলে জানান হয়েছে কেন্দ্রের তরফে|

নতুন অর্থবর্ষে বকেয়া ডিএ পাওয়ার সম্ভবনার খবরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে এখন চওড়া হাসি| মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মীরা ২.১৮ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন| তবে এই বিষয়ে একটা কথা জেনে রাখা দরকার যে, বর্তমানে ১৮ মাসের এই ডিএ -কে এজেন্ডায় রাখা হয়নি| তবে খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে| ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ এর জুন মাস পর্যন্ত সরকার বকেয়া ডিএ নিয়ে কোনও অবস্থান স্পষ্ট করেনি|

চলতি অর্থবর্ষে কেন্দ্রের পেশ হওয়া বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, কেন্দ্রীয় সরকারী কর্মীদের ডিএ সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন| সেই টাকা সমাজের গরীব মানুষদের সেবা করার উদ্দেশ্যে ব্যবহার করা হবে| মহামারির সময় সাংসদ, বিধায়ক ও মন্ত্রীদের মাসিক বেতনেও কাঁচি চালান হয়েছে| কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্মীদের বেতনে কোনও কাটছাট করা হয়নি| এমনকি ডিএ তেও কোনও হাত পড়েনি|

ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম শিবগোপাল মিশ্র জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের লেবল ১ এর কর্মচারীদের ডিএ এরিয়ারের ১১ হাজার ৮৮০ টাকা থেকে ৩৭ হাজার ৫৫৮ টাকার মধ্যে হয়| এছাড়াও লেবল ১৩ বা  পেস্কেল ১৪ এর ডিএ নিয়ে গননা করা হলে দেখা যাচ্ছে তাঁদের টাকার পরিমান ১ লাখ ৪৪ হাজার ২০০ টাকা থেকে ২ লাখ ১৮ হাজার ২০০ টাকা পর্যন্ত করা হয়েছে|
 

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

যুদ্ধের আবহে এবার হুড়মুড়িয়ে দাম বাড়ল পেট্রোলেরও! জানুন আপনার শহরের নতুন রেট
Stock Market Update: নিফটি শেষ করল ২৩,১০০-এর উপর! সেনসেক্সের বৃদ্ধি ৩২৬ পয়েন্ট, কেমন গেল শুক্রবার?