DA Calculation: কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ডিএ-র হার ৬০ থেকে বেড়ে হল ৬৩ শতাংশ। ১ জুলাই থেকে কার্যকর, মিলবে বকেয়াও। বেতনে কত টাকা বাড়বে, দেখুন হিসাব।
কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর, ডিএ বাড়াল কেন্দ্র
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। উৎসবের মরশুমে এই ঘোষণায় স্বস্তি পেলেন দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী।
210
৩ শতাংশ বৃদ্ধি, ডিএ এখন ৬৩ শতাংশ
এ বার ডিএ বাড়ানো হয়েছে ৩ শতাংশ। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র হার ৬০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬৩ শতাংশ। অর্থাৎ মূল বেতনের উপর এখন থেকে আগের চেয়ে বেশি হারে মহার্ঘ ভাতা মিলবে।
310
পেনশনভোগীরাও বঞ্চিত হননি
শুধু কর্মীরাই নন, কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিআর-ও একই হারে ৩ শতাংশ বাড়ানো হয়েছে। ফলে অবসরপ্রাপ্তদের মাসিক পেনশনের অঙ্কও কিছুটা বাড়বে।
গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃzত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকেই ডিএ ও ডিআর বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর পড়ে।
510
কত জন উপকৃত হবেন
কেন্দ্রের এই ঘোষণায় সরাসরি উপকৃত হবেন প্রায় ৪৮.৫৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮.৭১ লক্ষ পেনশনভোগী। মোট উপভোক্তার সংখ্যা এক কোটির বেশি।
610
কোষাগারে বাড়তি খরচ ১০ হাজার কোটির বেশি
ডিএ ও ডিআর বৃদ্ধির ফলে সরকারের কোষাগার থেকে বছরে অতিরিক্ত প্রায় ১০,০১৬.১০ কোটি টাকা খরচ হবে। কর্মী ও পেনশনভোগীদের হাতে বাড়তি টাকা পৌঁছে দিতে এই বিপুল অঙ্কের দায় নিচ্ছে কেন্দ্র।
710
মূল বেতন ১৮ হাজার হলে মাসে ৫৪০ টাকা বেশি
হিসাব বলছে, যাঁদের মূল বেতন ১৮ হাজার টাকা, তাঁদের ডিএ ৬০ শতাংশ হারে ছিল ১০,৮০০ টাকা। নতুন ৬৩ শতাংশ হারে তা বেড়ে হবে ১১,৩৪০ টাকা। অর্থাৎ প্রতি মাসে বাড়তি ৫৪০ টাকা হাতে আসবে।
810
মূল বেতন ২৯,২০০ টাকা হলে মাসে ৮৭৬ টাকা বেশি
যাঁদের মূল বেতন ২৯,২০০ টাকা, তাঁদের আগের ডিএ ছিল ১৭,৫২০ টাকা। নতুন হারে তা বেড়ে হবে ১৮,৩৯৬ টাকা। অর্থাৎ মাসে অতিরিক্ত ৮৭৬ টাকা মিলবে। মূল বেতন যত বেশি, ডিএ বৃদ্ধির অঙ্কও তত বেশি।
910
সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই বৃদ্ধি
সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নির্ধারিত নিয়ম মেনেই ডিএ বাড়ানো হয়েছে। মূল্যবৃদ্ধির কারণে কর্মীদের জীবনযাত্রার খরচের উপর যে চাপ তৈরি হয়, তা সামাল দিতেই বছরে দু’বার ডিএ সংশোধন করে কেন্দ্র।
1010
১ জুলাই থেকে কার্যকর, মিলবে বকেয়াও
নতুন ডিএ হার কার্যকর হবে ১ জুলাই থেকে। তাই জুলাই, অগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর, এই চার মাসের বর্ধিত মহার্ঘ ভাতার বকেয়াও প্রাপ্য রয়েছে কর্মীদের। তবে সেই বকেয়া কবে এবং কী ভাবে দেওয়া হবে, তা সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা অনুযায়ী ঠিক হবে।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.