MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Suvendu on Nandigram:'১১ জনকে কেটে টুকরো করা হয়েছিল!' নন্দীগ্রাম দিবসে বিস্ফোরক শুভেন্দু, CPM-কে তুলোধনা

Suvendu on Nandigram:'১১ জনকে কেটে টুকরো করা হয়েছিল!' নন্দীগ্রাম দিবসে বিস্ফোরক শুভেন্দু, CPM-কে তুলোধনা

Suvendu Adhikari on Nandigram Dibas: নন্দীগ্রাম দিবসের মঞ্চ থেকে বাম আমলের ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন করে এফআইআরের ঘোষণায় কড়া সমালোচনায় সিপিএম। কী বললেন তিনি, দেখুন ছবিতে।

3 Min read
Author : Saborni Mitra
Published : Nov 10 2026, 03:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি
Image Credit : Asianet News

নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি

নন্দীগ্রাম দিবসে আবারও নন্দীগ্রাম ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নন্দীগ্রাম দিবসের মঞ্চ থেকেই ১৯ বছর আগেই সেই ভয়ঙ্কর দিনের কথা স্মরণ করেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন নতুন করে তদন্ত হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
নন্দীগ্রামের ঘটনা
Image Credit : Asianet News

নন্দীগ্রামের ঘটনা

সময়টা বাম আমল। সালটা ২০০৭। সেই সময় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বার করেছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। মিছিলেই হামলা চালানো হয়। অভিযোগ তৎকালীন শাসক দল সিপিআই(এম) আশ্রিত দুষ্কৃতীরাই সেই হামলা চালিয়েছিল। এই ঘটনা পরিচিত হয় অপারেশন সূর্যোদয় নামে। এই রাজনৈতিক সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়। পুলিশের খাতায় অবশ্য নিখোঁজ ১২ জন।

310
নন্দীগ্রামে আন্দোলনের পুরোভাগে শুভেন্দু
Image Credit : Asianet News

নন্দীগ্রামে আন্দোলনের পুরোভাগে শুভেন্দু

সেই সময় শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূল কংগ্রেসে। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। বলা যেতে পারে শুভেন্দুর রাজনৈতিক জীবনে উত্থানে নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। যদিও নন্দীগ্রাম আন্দোলন যে তাঁর কাছে আজও গুরুত্বপূর্ণ তা আবারও প্রমাণ করে এদিনে তাঁর বার্তা। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লেখেন, '‘নন্দীগ্রাম মানে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই। আজ রক্তাক্ত সূর্যোদয়ের ১৯তম বর্ষপূর্তি।'

410
নন্দীগ্রাম দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Image Credit : Asianet News

নন্দীগ্রাম দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নন্দীগ্রাম দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বাম আমলের ‘বীভৎসতার’ কথা তুলে ধরেন। দিনটি ‘অপারেশন সূর্যোদয়’-এর ১৯তম বর্ষপূর্তি। মুখ্যমন্ত্রী জানান, সিআইডি তদন্ত হলেও বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ হয়নি এবং অপরাধীদের শাস্তিও হয়নি। তাই নতুন করে এফআইআর দায়ের করা হবে। মুখ্যমন্ত্রী এ দিন আন্দোলনে মোট ৪১ জনের মৃত্যুর কথা উল্লেখ করে শহিদদের শ্রদ্ধা জানান।

510
মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর অভিযোগ
Image Credit : Asianet News

মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর অভিযোগ

শুভেন্দুর দাবি, ১১ জনকে পিছমোড়া করে বেঁধে বারাতলার গ্রাম পঞ্চায়েত অফিসে রাখা হয়। তার পর কামারদায় সিপিএমের অফিসে নিয়ে গিয়ে তাঁদের কেটে টুকরো করা হয় বলে অভিযোগ। পরের দিন ব্যাগে ভরে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল বলেও তিনি দাবি করেন।

610
কাদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি
Image Credit : ANI

কাদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি

সিপিএম জমানার কয়েক জন নেতার নাম করে মুখ্যমন্ত্রী বলেন, নতুন করে মামলা খুলে ব্যবস্থা নেওয়া হবে। তালিকায় ছিলেন গোঘাটের অভয় ঘোষ, তালডাংরার মনোরঞ্জন পাত্র, গড়বেতার তপন ঘোষ ও খেজুরির হিমাংশু দাস। প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ ১৮১ দিন জেল খাটলেও বিচার সম্পূর্ণ হয়নি বলে জানান তিনি।

710
বুদ্ধদেব ভট্টাচার্য ও বিমান বসুর প্রসঙ্গ
Image Credit : ANI

বুদ্ধদেব ভট্টাচার্য ও বিমান বসুর প্রসঙ্গ

প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের ‘দে হ্যাভ বিন পেইড ব্যাক ইন দেয়ার ওন কয়েন’ মন্তব্য স্মরণ করিয়ে শুভেন্দু বলেন, ব্যক্তিগত জীবনে তিনি সৎ হলেও তাঁর দল খারাপ। বিমান বসুর ‘নন্দীগ্রামে নতুন সূর্য উঠেছে’ মন্তব্যের প্রসঙ্গও তোলেন তিনি।

810
সিপিএমকে নিশানা শুভেন্দুর
Image Credit : ANI

সিপিএমকে নিশানা শুভেন্দুর

শুভেন্দু অধিকারী বলেন, '১০ নভেম্বরের পরে তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন ‘দে হ্যাভ বিন পেড ইন দেয়ার ওন কয়েন’। ব্যক্তিগত জীবনে তিনি সৎ। দলটা খারাপ। আমি আজ ব্যক্তিগত আক্রমণ করব না। কিন্তু ১০ তারিখের ওই ইংরেজি কথা, অনেকের ‘ভি’ চিহ্ন দেখানো... বিমান বসু বলেছিলেন, নন্দীগ্রামে নতুন সূর্য উঠেছে। ১৯ বছর পর আমি আমার সঙ্কল্পে অবিচল। আমি এখানেই দাঁড়িয়ে আছি। যাঁরা আটকাতে গিয়েছিলেন, তাঁদের আর দেখা নেই।'

910
মমতা-অভিষেকের উদ্দেশে আক্রমণ
Image Credit : ANI

মমতা-অভিষেকের উদ্দেশে আক্রমণ

মুখ্যমন্ত্রীর অভিযোগ, নন্দীগ্রাম নিয়ে শুধু রাজনীতি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ বছরের শাসনে নিহতদের পরিবারকে ‘ডেথ সার্টিফিকেট’ও দেননি তিনি, সেটা হাই কোর্টে মামলা করে করিয়েছেন বলে দাবি শুভেন্দুর। তৃণমূলকে ‘চোর’ বলে তাঁর চ্যালেঞ্জ, আগামী ১০০ বছরে এদের আর দেখা যাবে না।

1010
সমাজমাধ্যমে বার্তা, বর্ষপূর্তিতে রাজনৈতিক তরজা
Image Credit : ANI

সমাজমাধ্যমে বার্তা, বর্ষপূর্তিতে রাজনৈতিক তরজা

শুভেন্দু সমাজমাধ্যমে লেখেন, নন্দীগ্রাম মানে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এ দিন ‘অপারেশন সূর্যোদয়’ নিয়ে পোস্ট করেছেন। তৃণমূল ক্ষমতায় আসার পর দিনটি পালন হত, শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর দুই দল আলাদা কর্মসূচি নেয়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Sandeshkhali News: স্কুলের জমি দখল করে বাড়ি-দোকান নির্মাণ! শেখ শাহজাহানের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
Recommended image2
Now Playing
মমতা পুলিশকে হাতকড়া পরিয়ে রেখেছিলেন! শুভেন্দু স্বাধীনতা দিয়েছেন, এনকাউন্টার নিয়ে বিস্ফোরক কেয়া ঘোষ
Recommended image3
Train Cancellation: কলকাতা স্টেশন জলমগ্ন, বাতিল হল বহু লোকাল, ঘুরপথে চলবে কিছু ট্রেন
Recommended image4
Now Playing
Kalyan Banerjee Kali Puja: কালীমূর্তি জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন কল্যাণ! কী চাইলেন তৃণমূল সাংসদ?
Recommended image5
WB Winter Update: মাঝ নভেম্বরে ফের বৃষ্টির ভ্রুকুটি! দক্ষিণবঙ্গ সহ উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved