DA Hike: ৪ শতাংশ DA বাড়ল সরকারি কর্মচারীদের, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করবে সরকার

Published : Nov 19, 2026, 01:18 PM IST

সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। ফের মহার্ঘ ভাতা (DA) বাড়ানোর ঘোষণা করল একটি রাজ্য সরকার। এক ধাক্কায় ৪ শতাংশ DA বাড়ানো হয়েছে। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হতে চলেছে।

PREV
16

সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। ফের মহার্ঘ ভাতা (DA) বাড়ানোর ঘোষণা করল একটি রাজ্য সরকার। এক ধাক্কায় ৪ শতাংশ DA বাড়ানো হয়েছে। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হতে চলেছে। শুধু তাই নয়, চুক্তিভিত্তিক কর্মীদের DA-ও দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে কাজ করা চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের স্থায়ী করার বিষয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার।

26

মঙ্গলবার মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। সরকারের এই ঘোষণায় কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই খুশির পরিবেশ তৈরি হয়েছে। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে বর্ধিত DA কার্যকর হবে। অর্থাৎ ডিসেম্বর মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের বেতনে এই বৃদ্ধির প্রভাব পড়বে।

36

এই ঘোষণার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল চুক্তিভিত্তিক কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি। এতদিন এই কর্মীরা ১০ শতাংশ হারে DA পেতেন। এবার তা বাড়িয়ে ২০ শতাংশ করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই বর্ধিত DA-ও ১ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে। ফলে চুক্তিভিত্তিক কর্মীদের আর্থিক সুবিধা অনেকটাই বাড়তে চলেছে।

46

শুধু DA বৃদ্ধি নয়, দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক পদে কাজ করা কর্মীদের জন্যও বড় সিদ্ধান্ত নিয়েছে মিজোরাম সরকার। ১০ বছরের বেশি সময় ধরে কাজ করা চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ বছরের বেশি সময় ধরে কাজ করা অস্থায়ী বা প্রভিশনাল কর্মীদেরও নিয়মিত করার অনুমোদন দেওয়া হয়েছে।

56

কর্মীদের DA ও স্থায়ীকরণ ছাড়াও মিজোরাম মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মিজোরাম ফুড অ্যান্ড অ্যালায়েড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা MIFCO-কে বেসরকারিকরণের আগের সিদ্ধান্ত প্রত্যাহার। স্কুলগুলিকে সরকারি নিয়ন্ত্রণে আনার জন্য নতুন শর্ত অনুমোদন। জেলা মৎস্য উন্নয়ন আধিকারিকদের বেতনস্তর Level 10A থেকে Level 11-এ উন্নীত করার সিদ্ধান্ত।

66

বাণিজ্য ও শিল্প দফতরের অধীনে বিভিন্ন পদের পুনর্গঠনের অনুমোদন। রাজ্য-স্পনসরড MBBS স্নাতকদের বন্ডের শর্ত পূরণের জন্য নিয়োগের প্রকল্পে অনুমোদন। মিজোরাম লোকাল রাইস প্রকিউরমেন্ট পলিসি ২০২৬-এর খসড়ায় অনুমোদন।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories