EPFO SWP: অবসরের পর একসঙ্গে তুলতে হবে না PF-র টাকা! বড় সিদ্ধান্ত EPFO-র, এবার মাসে মিলবে টাকা

Published : Nov 19, 2026, 04:53 PM IST

অবসর নেওয়ার পর প্রভিডেন্ট ফান্ডের (PF) জমা টাকা কীভাবে ব্যবহার করবেন, তা নিয়ে অনেকেরই চিন্তা থাকে। একসঙ্গে মোটা টাকা তুলে কোথায় বিনিয়োগ করবেন, কীভাবে মাসিক খরচ চালাবেন—এই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করল Employees' Provident Fund Organisation (EPFO)।

PREV
16

চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রভিডেন্ট ফান্ডের (PF) জমা টাকা কীভাবে ব্যবহার করবেন, তা নিয়ে অনেকেরই চিন্তা থাকে। একসঙ্গে মোটা টাকা তুলে কোথায় বিনিয়োগ করবেন, কীভাবে মাসিক খরচ চালাবেন—এই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করল Employees' Provident Fund Organisation (EPFO)। এবার থেকে অবসরের পর PF-এর পুরো টাকা একবারে না তুলে কিস্তিতে বা নির্দিষ্ট সময় অন্তর টাকা পাওয়ার সুযোগ তৈরি হতে চলেছে।

26

১৯ নভেম্বর EPFO-র Central Board of Trustees (CBT)-এর ২৪০তম বৈঠকে Systematic Withdrawal Plan (SWP) অনুমোদন করা হয়েছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মীরা তাঁদের PF-এর জমা টাকা থেকে নিয়মিত আয় করতে পারবেন। শুধু তাই নয়, অ্যাকাউন্টে অবশিষ্ট টাকার উপর প্রযোজ্য হারে সুদও জমা হতে থাকবে।

36

PF-এর টাকা এবার মাসে মাসে তোলার সুযোগ!

এতদিন সাধারণ নিয়মে ৫৮ বছর বয়সে অবসর নেওয়ার পর কর্মীরা তাঁদের জমা PF-এর পুরো টাকা একসঙ্গে তুলে নিতে পারতেন। কিন্তু নতুন SWP ব্যবস্থায় সেই টাকা একবারে তোলার বাধ্যবাধকতা থাকছে না। নতুন ব্যবস্থায় তিন ধরনের সুবিধা পাওয়ার সুযোগ থাকবে।

  • নিয়মিত কিস্তিতে টাকা: PF-এর জমা টাকা নির্দিষ্ট সময় অন্তর ভাগ করে তুলতে পারবেন।
  • এককালীন টাকা ও কিস্তি: কিছু টাকা একবারে তুলে বাকি টাকা কিস্তিতে পাওয়ার সুযোগ থাকবে।
  • শুধু সুদের টাকা: মূল জমা টাকা PF অ্যাকাউন্টে রেখে তার উপর অর্জিত সুদের টাকা তোলার বিকল্পও থাকছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাকাউন্টে যে টাকা অবশিষ্ট থাকবে, তার উপর EPFO-র নির্ধারিত হারে সুদ পাওয়া যাবে।

46

মাঝপথে মৃত্যু হলে কী হবে?

নতুন ব্যবস্থায় কর্মীর মৃত্যুর বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। কোনও সদস্য কিস্তিতে PF-এর টাকা তোলার সময় মারা গেলে তাঁর নমিনি বা নির্ভরশীল পরিবারের সদস্য অবশিষ্ট টাকা একবারে তুলে নিতে পারবেন। অথবা নির্দিষ্ট নিয়ম মেনে আগের মতো কিস্তিতে টাকা পাওয়ার বিকল্পও থাকতে পারে। EPFO-র অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী, ৫৫ বছরের বেশি বয়সি এবং PF অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার বেশি জমা রয়েছে, এমন প্রায় ৬.৩২ লক্ষ সদস্য এই ব্যবস্থায় উপকৃত হতে পারেন। ধরা যাক, কোনও কর্মীর অবসরের সময় PF অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা জমা রয়েছে। তিনি চাইলে পুরো টাকা একসঙ্গে না তুলে ধাপে ধাপে তুলতে পারবেন। বাকি টাকা EPFO-তে রেখে সুদ পাওয়ার সুযোগ থাকবে।

56

PF তোলার নিয়মেও বড় পরিবর্তন

শুধু অবসরের পর টাকা তোলার নিয়ম নয়, চাকরিতে থাকাকালীন PF থেকে টাকা তোলার ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। নির্দিষ্ট শর্তে ৫৫ বছরের কম বয়সি সদস্যদের যোগ্য PF জমার সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত তোলার সুযোগের কথা জানানো হয়েছে। চাকরি হারানোর পর নির্দিষ্ট ক্ষেত্রে PF-এর টাকা তোলার অপেক্ষার সময় ১২ মাস থেকে কমিয়ে ২ মাস করা হয়েছে। চিকিৎসা, শিক্ষা, বিয়ে ও বাড়ি কেনা বা নির্মাণের মতো প্রয়োজনেও টাকা তোলার সুবিধা রয়েছে।

66

কবে থেকে চালু হবে নতুন নিয়ম?

এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়। EPFO-র বোর্ড SWP অনুমোদন করলেও সাধারণ গ্রাহকদের জন্য সুবিধাটি এখনই চালু হচ্ছে না। এর জন্য EPFO-কে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং বিস্তারিত নির্দেশিকা জানাতে হবে। কতদিন অন্তর টাকা পাওয়া যাবে, ন্যূনতম কত টাকা অ্যাকাউন্টে রাখতে হবে এবং কীভাবে আবেদন করতে হবে—সেই বিষয়গুলি চূড়ান্ত নির্দেশিকায় স্পষ্ট হবে। আপাতত এই সুবিধা EPFO-র অধীনে থাকা সাধারণ PF অ্যাকাউন্টগুলির জন্য প্রাথমিকভাবে প্রস্তাবিত। EPS-এর মাসিক পেনশন কিন্তু এর থেকে আলাদা।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories