ধোঁয়া পরীক্ষার নিয়মে বদল! BS-VI গাড়ির সার্টিফিকেট ৩ বছর বৈধ, পুরনো গাড়ির কী নিয়ম?

Published : Nov 19, 2026, 04:25 PM IST

কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্তে গাড়ির Pollution Under Control (PUC) বা দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্রের মেয়াদে বড় পরিবর্তন এল। এবার থেকে নতুন BS-VI গাড়ির ক্ষেত্রে বারবার PUC সার্টিফিকেট করানোর ঝামেলা অনেকটাই কমবে।

PREV
16

কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্তে গাড়ির Pollution Under Control (PUC) বা দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্রের মেয়াদে বড় পরিবর্তন এল। এবার থেকে নতুন BS-VI গাড়ির ক্ষেত্রে বারবার PUC সার্টিফিকেট করানোর ঝামেলা অনেকটাই কমবে। ছয় বছর পর্যন্ত পুরনো ব্যক্তিগত BS-VI গাড়ির PUC সার্টিফিকেটের মেয়াদ হবে তিন বছর। অন্যদিকে, ১০ বছরের বেশি পুরনো গাড়ির ক্ষেত্রে প্রতি ছ'মাস অন্তর PUC করাতে হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক Central Motor Vehicles (Sixteenth Amendment) Rules, 2026-এর মাধ্যমে এই নতুন নিয়ম কার্যকর করেছে।

26

কোন গাড়ির PUC সার্টিফিকেট কতদিন বৈধ থাকবে?

  • BS-I, BS-II ও BS-III ৩ মাস
  • BS-IV ৬ মাস
  • BS-VI ব্যক্তিগত গাড়ি (৬ বছর পর্যন্ত) ৩ বছর
  • BS-VI ব্যক্তিগত গাড়ি (৬–১০ বছর) ১ বছর
  • BS-VI ব্যক্তিগত গাড়ি (১০ বছরের বেশি) ৬ মাস
  • BS-VI বাণিজ্যিক গাড়ি (৬ বছর পর্যন্ত) ২ বছর
  • BS-VI বাণিজ্যিক গাড়ি (৬–১০ বছর) ১ বছর
  • BS-VI বাণিজ্যিক গাড়ি (১০ বছরের বেশি) ৬ মাস
36

পুরনো গাড়ির মালিকদের কী করতে হবে?

যাদের গাড়ির বয়স ছয় বছরের বেশি, তাঁদের প্রতি বছর PUC সার্টিফিকেট পুনর্নবীকরণ করতে হবে। ১০ বছরের বেশি পুরনো গাড়ির ক্ষেত্রে এই মেয়াদ কমে ছ'মাস হবে। অর্থাৎ, পুরনো গাড়ির মালিকদের নিয়মিত দূষণ পরীক্ষা করাতে হবে।

46

আগে করা PUC সার্টিফিকেটের কী হবে?

নতুন নিয়ম চালু হওয়ার আগে যে PUC সার্টিফিকেটগুলি ইস্যু করা হয়েছে, সেগুলির মেয়াদ সঙ্গে সঙ্গে বদলে যাবে না। পুরনো সার্টিফিকেটের প্রথম পুনর্নবীকরণের সময় থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এছাড়া, সার্টিফিকেটের মেয়াদ শেষ হওয়ার আগের ১০ দিনের মধ্যে পুনর্নবীকরণের আবেদন করলে নতুন সার্টিফিকেটের মেয়াদ পুরনো সার্টিফিকেটের মেয়াদ শেষ হওয়ার দিন থেকে গণনা হবে। অন্য ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পরে পুনর্নবীকরণ করলে নতুন সার্টিফিকেটের মেয়াদ পুনর্নবীকরণের দিন থেকে শুরু হবে।

56

গাড়ির মালিকদের জন্য কেন গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত?

নতুন নিয়মে তুলনামূলক নতুন BS-VI ব্যক্তিগত গাড়ির মালিকদের PUC করানোর ঝামেলা কমবে। তবে মনে রাখতে হবে, PUC সার্টিফিকেট থাকা প্রত্যেক গাড়ির জন্য বাধ্যতামূলক। রাজ্য সরকারের অনুমোদিত সংস্থা থেকেই এই সার্টিফিকেট নিতে হবে।

66

নতুন নিয়মে গাড়ির বয়স এবং নির্গমন মানদণ্ড অনুযায়ী PUC সার্টিফিকেটের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র সরকারের এই সংশোধিত PUC নিয়ম সারা দেশের জন্য প্রযোজ্য। এটি দিল্লি সরকারের শীতকালীন দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার থেকে আলাদা।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories