দীর্ঘদিন ধরেই সপ্তাহে ৫ দিনের কর্মব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন ব্যাঙ্ক কর্মচারীরা। অবশেষে সেই দাবি পূরণের পথে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার মোটে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক..
27
Bank Holiday
সম্প্রতি Indian Banks' Association (আইবিএ) এবং ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকার চূড়ান্ত অনুমোদন দিলেই সপ্তাহে পাঁচ দিনের কর্মব্যবস্থা কার্যকর হতে পারে।
37
Bank Holiday
প্রস্তাব অনুযায়ী, সোম থেকে শুক্রবার ব্যাঙ্ক খোলা থাকবে এবং শনিবার ও রবিবার—এই দুই দিন দেশজুড়ে সমস্ত সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ মাসের প্রথম ও তৃতীয় শনিবারেও ছুটি চাইছেন ব্যাঙ্ক কর্মীরা।
ব্যাঙ্কের ছুটি ও কর্মঘণ্টা সংক্রান্ত যে কোনও সিদ্ধান্তে Reserve Bank of India (আরবিআই)-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আরবিআইয়ের অনুমোদন মিললেই কেন্দ্রীয় সরকারের তরফে চূড়ান্ত নোটিফিকেশন জারি হতে পারে বলে সূত্রের খবর।
57
Bank Holiday
তবে ছুটির দিনের সংখ্যা বাড়লে কাজের সময়েও পরিবর্তন আসবে। জানা গিয়েছে, প্রতিদিনের কর্মঘণ্টা প্রায় ৪০ মিনিট বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে সকাল ৯:৪৫ থেকে সন্ধ্যা ৫:৩০ পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকার সম্ভাবনা রয়েছে।
67
Bank Holiday
চলতি বছরের শেষ নাগাদ কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবে সায় দিতে পারে বলে মনে করা হচ্ছে। অনুমোদন মিললেই দেশজুড়ে সরকারি ব্যাঙ্কে সপ্তাহে ৫ দিনের কর্মব্যবস্থা চালু হবে।
77
Bank Holiday
এই সিদ্ধান্ত কার্যকর হলে ব্যাঙ্ক কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। তবে গ্রাহকদের সুবিধা-অসুবিধার বিষয়টিও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট মহল।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.