Gold Rate Update: বাড়ির যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না কিংবা সোনার আংটি দেওয়াটা একটা ঐতিহ্যের মধ্যেই পড়ে (Gold Rate Update)। অনেকেই চান যে, বাড়িতে কোনও বিয়ে বা অন্নপ্রাশন হলে সোনার জিনিস দেবেন। খুব নিকট আত্মীয়দের শুভ অনুষ্ঠানেও সোনার গয়না চল রয়েছে বাঙালিদের মধ্যে। কিন্তু বর্তমানে সোনার দাম প্রায় আকাশছোঁয়া। তাই অনেকের মনেই প্রশ্ন আসছে যে, আগামীদিনে সেই দাম কোথায় গিয়ে পৌঁছতে পারে (Gold Price Prediction)?
এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের মতামত বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। আগামী ২০৩০ সালের মধ্যে সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে বলে মনে করছেন তারা। কার্যত, সোনার দাম আগামীদিনে এক নতুন মাইলফলক স্পর্শ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
একাধিক আন্তর্জাতিক আর্থিক সংস্থার দেওয়া তথ্য এবং বর্তমান মূল্যবৃদ্ধির হার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, আগামী কয়েক বছরের মধ্যে সোনার দাম দ্বিগুণ বেড়ে যেতে পারে। তাহলে ২০৩০ সালে এক গ্রাম সোনার দাম ঠিক কত হতে পারে?
উল্লেখ্য, সোনার দাম কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সাধারণত বৃদ্ধি পেয়ে থাকে। পাশাপাশি সোনায় বিনিয়োগ করলে লাভের সম্ভাবনাও বেশ ভালো থাকে। এক্ষেত্রে আরেকটা বিষয় বেশ উল্লেখযোগ্য। দেশের সরকার এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি বিপুল পরিমাণে সোনা কিনছে। যার জেরে বাজারে সোনার সরবরাহ অনেকটাই কমে যাচ্ছে। ফলে, দাম বৃদ্ধি পাচ্ছে।
সেইসঙ্গে, খনি থেকে সোনা উত্তোলনের খরচ প্রতি বছরই বেড়ে চলেছে। তার উপর আবার নতুন কোনও বড় সোনার খনির সন্ধানও খুব বেশি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ, পৃথিবীতে সহজলভ্য সোনার মজুত ভাণ্ডার কিন্তু ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। একদিকে সাপ্লাই হ্রাস এবং অন্যদিকে চাহিদা বৃদ্ধি। পুরো ব্যস্তানুপাতিক সম্পর্ক।
তার ফলে, সোনার দাম চড়চড় করে বাড়ছে। ডিম্যান্ড-সাপ্লাই অনুপাতে আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে। যার জেরে আগামীদিনে সোনার দাম আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, যুদ্ধ পরিস্থিতি, মার্কিন ডলারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞার আশঙ্কায় রাশিয়া এবং চিনের মতো দেশগুলি যেভাবে ডলারের পরিবর্তে সোনার উপর নির্ভরতা বাড়াচ্ছে, এই সমস্ত বিষয়ও সোনার দাম বৃদ্ধির সঙ্গে জড়িয়ে রয়েছে।
প্রত্যেকটি দিক বিশ্লেষণ করে মার্কেট অ্যানালিস্টরা জানাচ্ছেন, আগামী ২০৩০ সালের মধ্যে প্রতি গ্রাম সোনার দাম পৌঁছে যেতে পারে ৩০,০০০ টাকায়। বিশেষজ্ঞরা বলছেন, ৩০,০০০ টাকায় পৌঁছে যেতে পারে এক গ্রাম সোনার দাম। তাও আবার সেটা ২০৩০ সালের মধ্যেই। তবে এটি একটি অনুমান বা ভবিষ্যদ্বাণী।
মাথায় রাখতে হবে যে, এগুলি শুধুমাত্র বিশেষজ্ঞদের পূর্বাভাস। নিশ্চিত কিছু নয়। কারণ, সোনার দাম মুদ্রাস্ফীতি, ভূ-রাজনৈতিক পরিস্থিতি, বিনিয়োগকারীদের মনোভাব, আন্তর্জাতিক বাজার এবং সুদের হারের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। তবে আগামী ২০৩০ সালের মধ্যে সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কার্যত, সোনার দাম আগামীদিনে এক নতুন মাইলফলক স্পর্শ বলে জানাচ্ছেন তারা।
Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।