Highest FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে বিপুল সুদের হার! দেশের কোন ব্যাঙ্ক দিচ্ছে জানেন?

Published : Jun 29, 2026, 06:42 PM IST
Highest FD Interest Rate

সংক্ষিপ্ত

Highest FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত, সুদের হার বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে এই ব্যাঙ্ক। আসলে বহু মানুষ ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে নিশ্চিন্ত থাকতে চান। কারণ, এতে ঝুঁকি অনেকটা কম (best fixed deposit interest rates)। আর সেই ফিক্সড ডিপোজিটে যদি সুদের হার বিপুল হয়, তাহলে তো কোনও কথাই নেই।

Highest FD Interest Rate: বহু মানুষ ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে নিশ্চিন্ত থাকতে চান। কারণ, এতে ঝুঁকি অনেকটা কম (best fixed deposit interest rates)। আর সেই ফিক্সড ডিপোজিটে যদি সুদের হার বিপুল হয়, তাহলে তো কোনও কথাই নেই। দেশের একটি ব্যাঙ্ক প্রায় ৮% সুদের হার বৃদ্ধি করেছে (fixed deposit with highest returns)। 

বন্ধন ব্যাঙ্ক এবার গ্রাহকদের জন্য নিল বড় সিদ্ধান্ত। ফিক্সড ডিপোজিটে অনেকটা সুদের হার বাড়িয়ে দিয়েছে তারা। ইতিমধ্যেই রেপো রেটকে ৫.২৫ শতাংশতে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 

ফিক্সড ডিপোজিটে বিপুল সুদের হার

তারপরেই বন্ধন ব্যাঙ্ক নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজিটে ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত, সুদের হার বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে। এই নতুন সুদের হার কার্যকর করা হয়েছে ২০ জুন থেকে। সংশোধিত সুদের হার অনুযায়ী, এবার থেকে ২-৩ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকরা ৭.৯৫% হারে এবং অন্যান্য গ্রাহকরা ৭.৪৫% হারে সুদ পাবেন। অন্যদিকে, ৩-৫ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা ৭.৭৫% এবং অন্যান্য গ্রাহকরা ৭.২৫% হারে সুদ পাবেন। 

দেশের কোন ব্যাঙ্ক দিচ্ছে জানেন?

তবে এক বছরের কম মেয়াদের আমানতের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের ৭.৫০% এবং অন্যান্য গ্রাহকদের ৭% অবধি সুদের হার অফার করছে বন্ধন ব্যাঙ্ক। অর্থাৎ, নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, প্রবীণ নাগরিক এবং অন্যান্য গ্রাহকরা, প্রত্যেকেই হাই রিটার্ন পাচ্ছেন। ফিক্সড ডিপোজিটে বিপুল সুদের হার হওয়ায় বন্ধন ব্যাঙ্কে টাকা সঞ্চয় করা অনেকটাই লাভজনক হচ্ছে সাধারণ মানুষের জন্য। 

তবে ৫-১০ লক্ষ টাকা পর্যন্ত, সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার ৬.৫%-ই ধার্য রয়েছে। কিন্তু বন্ধন ব্যাঙ্কের এই সিদ্ধান্ত অন্যান্য ব্যাঙ্ককেও প্রতিযোগিতায় নামিয়ে দেবে। কারণ, গ্রাহকরা যেখানে বাড়তি সুবিধা পাবেন, সেখানেই যাবেন। এটাই স্বাভাবিক।  

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Metrology Act: ব্যবসার ছোটখাটো ভুলে আর সরাসরি জরিমানা নয়! কেন্দ্র আনল নতুন ‘নোটিস’ ব্যবস্থা
Gold Price Today Kolkata: সোমবারে আবারও কমলো সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে?