India Music Industry: ২০২৫ সালে ভারতীয় মিউজিক ক্রিয়েটর ইকোনমির আয় প্রায় ১৭,৪০০ কোটি টাকা, সামনে এল বিরাট রিপোর্ট

Subhankar Das   | CMS
Published : Nov 17, 2026, 03:52 PM IST
India Music Industry: ২০২৫ সালে ভারতীয় মিউজিক ক্রিয়েটর ইকোনমির আয় প্রায় ১৭,৪০০ কোটি টাকা, সামনে এল বিরাট রিপোর্ট

সংক্ষিপ্ত

India Music Industry: ২০২৫ সালে, ভারতের মিউজিক ক্রিয়েটর ইকোনমির আয় ৪৫% বেড়ে ১৭,৪০০ কোটি টাকায় পৌঁছে গেছে। ৬ ট্রিলিয়ন স্ট্রিম এবং স্বাধীন মিউজিকের রমরমা সত্ত্বেও আয়ের অনিশ্চয়তা এবং এআই-এর ঝুঁকি চিন্তায় রেখেছে ক্রিয়েটরদের।

India Music Industry: ২০২৫ সালে, ভারতীয় মিউজিক ক্রিয়েটর ইকোনমির আয় ১৭,৪০০ কোটি টাকায় গিয়ে পৌঁছেছে। ইন্ডিয়ান পারফর্মিং রাইট সোসাইটি (আইপিআরএস) এবং ইওয়াই (EY)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে ভারতের মিউজিক ক্রিয়েটর ইকোনমি থেকে আনুমানিক ১৭,৪০০ কোটি টাকার ব্যবসা হয়েছে। ২০২৩ সালের তুলনায় এই আয় প্রায় ৪৫% বেশি। রিপোর্ট বলছে, এই আয়ের ৫২ শতাংশই এসেছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো থেকে (India Music Industry)। ২০২৫ সালে সাউন্ড রেকর্ডিং এবং পাবলিশিংয়ের আয় সর্বকালের রেকর্ড ছুঁয়ে ৫,৪৩৩ কোটি টাকা হয়েছে। পাশাপাশি মিউজিক পাবলিশিং ও পারফরম্যান্স থেকে আয় ২০২৩ সালের ৬২৮ কোটি টাকা থেকে বেড়ে ১,১২৫ কোটি টাকা হয়েছে। সংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থানও ২০২৩ সালের তুলনায় ৫০ শতাংশ বেড়ে ৬০ থেকে ৭০ হাজারে পৌঁছেছে। বছরে অরিজিনাল গান রিলিজের সংখ্যাও বেড়ে ২২ থেকে ২৭ হাজার হয়েছে।

২০২৫ সালে ভারতীয় মিউজিক ক্রিয়েটর ইকোনমির আয় প্রায় ১৭,৪০০ কোটি টাকা

ইওয়াই ইন্ডিয়ার পার্টনার এবং মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট লিডার আশিস ফেরওয়ানি বলেন, "ভারতের মিউজিক ইকোনমিতে বিপুল আয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে এর সাফল্য নির্ভর করছে ক্রিয়েটরদের কাছে এই আয় কতটা পৌঁছচ্ছে তার ওপর।" তিনি আরও বলেন, "আয়ের নতুন পথ তৈরি করা, রাইটস ম্যানেজমেন্ট এবং এক্সপোর্ট বাড়ানোর জন্য ক্রিয়েটরদের প্রশিক্ষণ দেওয়া জরুরি। এতে সামগ্রিকভাবে সবারই লাভ হবে।"

গানের স্ট্রিমিংয়ের সংখ্যা প্রায় ৬ ট্রিলিয়নে পৌঁছেছে। ডিজিটাল কনজাম্পশনে স্বাধীন বা ইন্ডিপেনডেন্ট মিউজিকের অংশ ২০২৩ সালের ৩৫ শতাংশের কম থেকে বৃদ্ধি পেয়ে ৪৩% হয়েছে। জিওসাভনের (JioSaavn) সঙ্গে মিলে করা ইওয়াই-এর সমীক্ষায় দেখা গেছে, ৮৮ শতাংশ জেন-জি (GenZ) প্রতিদিন অন্তত এক ঘণ্টা গান শোনেন। মূলত, যাতায়াতের সময় (৮৫ শতাংশ), অবসরে (৭৬ শতাংশ) এবং কাজের ফাঁকে (৫৬ শতাংশ) তাঁরা গান শোনেন। তবে ক্রিয়েটরদের জন্য একটা বড় সমস্যার দিকও তুলে ধরেছে এই সমীক্ষা। ৭৫ শতাংশ মনে করেন সুযোগ বাড়ছে, কিন্তু ৭৬ শতাংশ মনে করেন সেই সুযোগ কাজে লাগানো কঠিন হচ্ছে। কারণ হিসেবে তাঁরা আয়ের অনিশ্চয়তা, জটিল রাইটস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিংয়ের খরচ বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকির কথা বলেছেন।

সামনে এল বিরাট রিপোর্ট

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের যুগ্ম সচিব লিলি পাণ্ডেয়া বলেন, "বিশ্বের অন্যতম শীর্ষ মিউজিক মার্কেট এবং কালচারাল এক্সপোর্টার হিসেবে উঠে আসার একটা বড় সুযোগ রয়েছে ভারতের সামনে।" তিনি আরও বলেন, "ভাষা, অঞ্চল এবং ঘরানার বাইরে গিয়ে প্রতিভাকে তুলে ধরতে হবে। ক্রিয়েটরদের অধিকার সুরক্ষিত রেখে উদ্ভাবনকে উৎসাহ দিতে হবে। সংস্কৃতি ও ব্যবসার মধ্যে একটা মজবুত সেতুবন্ধন তৈরি করতে পারলে ভারতের মিউজিক ক্রিয়েটর ইকোনমির পুরো সম্ভাবনাটা কাজে লাগানো যাবে।" ইন্ডাস্ট্রির সমস্যাগুলো মেটানোর জন্য ইওয়াই-এর রিপোর্টে সিঙ্গল-উইন্ডো লাইসেন্সিং, নির্দিষ্ট রেট কার্ড, উন্নত মেটাডেটা ট্র্যাকিং এবং মিউজিকের জন্য একটি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল তৈরির সুপারিশ করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Aadhaar Not Mandatory: আধার কার্ড না থাকলেও মিলবে সরকারি পরিষেবা! বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
Share Market Today: মঙ্গলবারের শেয়ার বাজারে কেন এই রহস্যময় স্তব্ধতা? প্রাথমিক লেনদেন স্থিতিশীল থাকার অনুমান