কেন্দ্র সরকার একটি নতুন কৌশলগত জ্বালানি মজুত গড়ে তোলার পরিকল্পনা করছে, যার মধ্যে প্রথমবারের মতো রান্নার গ্যাস ও প্রাকৃতিক গ্যাস অন্তর্ভুক্ত হবে। এই পরিকল্পনার জন্য গ্রাহকদের ওপর অতিরিক্ত শুল্ক চাপানো হতে পারে। শোনা যাচ্ছে এমনটাই।
ফের বাড়তেপারে রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় প্রায় ১৮ টাকা করে বাড়ার সম্ভাবনা আছে। প্রকাশ্যে এল এমনই খবর। শোনা যাচ্ছে, রান্নার গ্যাস, প্রাকৃতিক গ্যাসের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ হতে পারে।
25
শোনা যাচ্ছে, রান্নার গ্যাস ও প্রাকৃতিক গ্যাসের গ্রাহকদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে ৪২ বিলিয়ান ডলারের জ্বালানি মজুত গড়ে তোলার পরিকল্পনা আছে।
35
ইরান ইজরায়েস সংঘাতে সময় জ্বালানি সরবরাহ নিয়ে জটিলতা দেখা গিয়েছিল। সে সময় আমদানির খরচও বেড়েছে। এই কারণে ভারতের কৌশলগত জ্বালানি মজুত রাখার পরিকল্পনা গ্রহণ করতে চলেছে।
কেন্দ্র সরকারের এই প্রস্তাব অনুমোদিত হলে প্রথমবারের মতো ভারতের কৌশলগত জ্বালানি মজুত কর্মসূচিতে শুধু অপরিশোধিত তেল নয়, তরল প্রাকৃতিক গ্যাস এবং রান্নার গ্যাস-কেও অন্তর্ভুক্ত করা হবে।
55
এই পরিকল্পনা সফল হলে, একটি ১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ১৮ টাকা বাড়বে। সরকারি পরিকল্পনা অনুসারে, ভারতের কছে থাকবে দুই মাসের চাহিদা নেটানোর মতো অপরিশোধিকত তেল এবং এলএনজি মজুত থাকবে। সব মিলিয়ে চাপ বাড়তে চলেছে মধ্যবিত্তের।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.