বাড়িতে বসে কীভাবে জমা দেবেন জীবন প্রমাণপত্র?
এবারের ক্যাম্পেনের অন্যতম আকর্ষণ হল ফেস অথেন্টিকেশন প্রযুক্তি। এর মাধ্যমে Android এবং iOS—দুই ধরনের স্মার্টফোন থেকেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করা সম্ভব।
প্রক্রিয়াটি হল—
1. প্রথমে সরকারি Jeevan Pramaan অ্যাপ এবং প্রয়োজনীয় Face Authentication অ্যাপ ডাউনলোড করতে হবে।
2. পেনশনভোগীর আধার নম্বর ও প্রয়োজনীয় পেনশন সংক্রান্ত তথ্য দিতে হবে।
3. স্মার্টফোনের ক্যামেরার সামনে মুখ রেখে ফেস অথেন্টিকেশন সম্পন্ন করতে হবে।
4. সফলভাবে যাচাই হয়ে গেলে তৈরি হবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট।
5. সার্টিফিকেট তৈরি হলে মোবাইলে SMS-এর মাধ্যমে Jeevan Pramaan ID পাওয়া যাবে।
এই সার্টিফিকেট অনলাইনে সংশ্লিষ্ট পেনশন প্রদানকারী সংস্থার কাছে পৌঁছে যাবে। ফলে আলাদা করে ব্যাঙ্কে গিয়ে কাগজ জমা দেওয়ার প্রয়োজন হবে না।