Rules Change 1 November: নভেম্বরের শুরুতেই বড় পরিবর্তন। ১ নভেম্বর থেকে জিএসটি, এলপিজির দাম, মোবাইল কলের নিয়মসহ ৫টি ক্ষেত্রে বদল আসছে। সাধারণ মানুষের কী কী জেনে রাখা জরুরি, দেখে নিন।
নভেম্বর মাসের শুরু থেকেই দেশজুড়ে বেশ কিছু নিয়মে বড় পরিবর্তন আসছে, যা কার্যকর হবে ১ নভেম্বর থেকে। জিএসটি, এলপিজি সিলিন্ডার থেকে শুরু করে মোবাইল ও হাইওয়ে, সাধারণ মানুষের পকেট ও দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়তে পারে।
28
জিএসটি রিফান্ডে অটোমেটিক অ্যাপ্রুভাল
রিপোর্ট অনুযায়ী, জিএসটি প্রক্রিয়া সহজ করতে সংস্কারের প্রস্তুতি নিয়েছে সরকার। ট্যাক্স রিফান্ডের বিলম্ব কমাতে কিছু ক্ষেত্রে রিফান্ডের অটোমেটিক অ্যাপ্রুভালের ব্যবস্থা চালু হবে। ব্যবসায়ের ডকুমেন্টেশনও কমানো হবে বলে খবর।
38
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন রিটার্ন ব্যবস্থা
যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সরাসরি গ্রাহকদের কাছে পণ্য বা পরিষেবা সরবরাহ করে এবং যাদের বার্ষিক টার্নওভার ৫ কোটি টাকার কম, তাদের জন্য চালু হবে নতুন রিটার্ন ব্যবস্থা। এতে ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা স্বস্তি পেতে পারেন।
প্রতি মাসের মতো ১ নভেম্বরও এলপিজি সিলিন্ডারের দামের দিকে তাকিয়ে সাধারণ মানুষ। এর আগে ১ অক্টোবর তেল বিপণনকারী সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা বাড়িয়েছিল। তবে ১৪ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল। ১ নভেম্বর থেকে দামে পরিবর্তন হতে পারে।
58
বদলাতে পারে এটিএফ-এর দরও
শুধু এলপিজি নয়, নভেম্বরের প্রথম দিনে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ-এর দামেও পরিবর্তন আসতে পারে।
68
মোবাইলে কলারের নাম দেখানো বাধ্যতামূলক
কেন্দ্রীয় সরকারের নির্দেশে ১ নভেম্বর থেকে মোবাইল ব্যবহারকারীদের জন্য কলারের নাম দেখানো বাধ্যতামূলক হচ্ছে। টেলিযোগাযোগ বিভাগ (ডট) এ বিষয়ে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে কলিং নেম প্রেজেন্টেশন (সিএনএপি) চালুর নির্দেশিকা জারি করেছে। ফলে অজানা নম্বরের কলারের নাম জানতে আলাদা করে ট্রুকলারের মতো অ্যাপের উপর নির্ভর করতে হবে না।
78
তামিলনাড়ুতে ১,০০০ টাকার বেশি দামের মদে ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক
১ নভেম্বর থেকে তামিলনাড়ুতে মদ কেনার নিয়মে বদল আসছে। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক) সিদ্ধান্ত নিয়েছে, ১,০০০ টাকার বেশি দামের মদের বোতল খুচরো কিনতে হলে ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক। এই দামের মদ কিনতে গেলে দোকানে নগদ টাকা নেওয়া হবে না।
মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের নতুন কানেক্টিং লিঙ্কে মালবাহী যানবাহনের চলাচল স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে মহারাষ্ট্র হাইওয়ে পুলিশ। ১ নভেম্বর থেকে এটি কার্যকর হবে। ছোট বাণিজ্যিক যানবাহন, পিকআপ ভ্যান এবং টাটা এস-এর মতো গাড়িও এর আওতায় পড়বে। তবে ব্যক্তিগত গাড়ি ও যাত্রীবাহী বাস এই রুটে চলাচলের অনুমতি পাবে।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.