SBI RD Scheme: SBI হর ঘর লাখপতি যোজনা আসলে একটি রেকারিং ডিপোজিট স্কিম। এখানে প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে লম্বা সময়ে এক লাখ বা তার বেশি টাকা জমানো সম্ভব।
যারা প্রতি মাসে অল্প টাকা জমিয়ে কয়েক বছর পর, একটা বড় অঙ্কের টাকার ফান্ড পেতে চান, তাদের জন্য SBI হর ঘর লাখপতি স্কিম একটি দারুণ সুযোগ। এটি একটি রেকারিং ডিপোজিট (RD) স্কিম। গ্রাহকরা নিজেদের সুবিধা মতো ৩ থেকে ১০ বছরের জন্য প্রতি মাসে নির্দিষ্ট টাকা জমা রাখতে পারেন। সন্তানের পড়াশোনা, বিয়ে বা ভবিষ্যতের খরচের জন্য টাকা জমাতে চাইলে এই স্কিমটি কাজে আসতে পারে। এই স্কিমে একা বা জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়। SBI-এর তথ্য অনুযায়ী, ১০ বছর ধরে মাসে ৬০০ টাকা করে জমালে ১ লাখ টাকার বেশি পাওয়া সম্ভব।
23
এক লক্ষ টাকা?
১০ বছর ধরে প্রতি মাসে ৬০০ টাকা করে জমালে আপনার মোট বিনিয়োগেরপরিমাণ দাঁড়ায় ৭২,০০০ টাকা। বাকি টাকাটা আসে সুদ থেকে। তবে ঠিক কত টাকা পাওয়া যাবে, তা নির্ভর করে তৎকালীন সুদের হার এবং ব্যাঙ্কের গণনার পদ্ধতির উপর। ১ লক্ষ টাকার লক্ষ্যে পৌঁছতে হলে ৩ বছরের জন্য মাসে প্রায় ২,৫১০ টাকা, ৫ বছরের জন্য প্রায় ১,৪২০ টাকা এবং ১০ বছরের জন্য প্রায় ৬১০ টাকা জমা করতে হবে। অর্থাৎ, সময় বাড়ালে মাসিক কিস্তির পরিমাণ কমে যায়। ১০ বছর বা তার বেশি বয়সের বাচ্চারাও নিজেদের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারে। ১০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবক অ্যাকাউন্টটি চালাতে পারেন।
সুদের হার নির্ভর করে গ্রাহকের ধরন এবং স্কিমের মেয়াদের উপর। সাধারণ গ্রাহকদের জন্য ৩-৪ বছরের জমায় ৬.৫৫ শতাংশ এবং ৫ থেকে ১০ বছরের জন্য ৬.৩০ শতাংশ সুদ দেওয়া হয়। প্রবীণ নাগরিকরা এর থেকে বেশি সুদ পেতে পারেন। SBI কর্মী এবং পেনশনভোগীদের জন্য আলাদা সুদের হার রয়েছে। তাই অ্যাকাউন্ট খোলার দিন ব্যাঙ্কে গিয়ে সুদের হার জেনে নেওয়া জরুরি। মেয়াদ শেষের আগে টাকা তোলার দরকার হলে কিছু শর্ত মেনে অ্যাকাউন্ট বন্ধ করা যায়, তবে ব্যাঙ্ক জরিমানা নিতে পারে। ৫ লক্ষ টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে ০.৫০ শতাংশ এবং তার বেশি হলে ১ শতাংশ জরিমানা ধার্য হতে পারে। অ্যাকাউন্ট খোলার ৭ দিনের মধ্যে টাকা তুললে কোনও সুদ পাওয়া যাবে না। তাই, সব নিয়মকানুন ভালো করে জেনে তবেই বিনিয়োগ করা উচিত।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.