দিওয়ালিতে ই কমার্স প্ল্যাটফর্মে শুরু হচ্ছে ছাড়ের বৃষ্টি, দেখে নিন কোথায় কত শতাংশ Discount পাবেন

Published : Oct 19, 2022, 12:00 PM IST
দিওয়ালিতে ই কমার্স প্ল্যাটফর্মে শুরু হচ্ছে ছাড়ের বৃষ্টি, দেখে নিন কোথায় কত শতাংশ Discount পাবেন

সংক্ষিপ্ত

ইলেকট্রনিক্স, জামাকাপড়, জুতো, ঘরের সরঞ্জাম ও প্রয়োজনীয় সব জিনিসে রয়েছে অফার। এই অফারের কথা অনেক আগেই ঘোষণা করা হয়েছে ই কমার্স সংস্থাগুলোর পক্ষ থেকে। ডিসকাউন্ট ছাড়াও ই টেইলাররা বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড দিয়ে কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড়। রয়েছে ক্যাশব্যাকের অফার।

দীপাবলির আগে ই কমার্স প্ল্যাটফর্মে শুরু হচ্ছে ছাড়ের বৃষ্টি। অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা থেকে জিওমার্ট সর্বত্র মিলবে অফার। ইলেকট্রনিক্স, জামাকাপড়, জুতো, ঘরের সরঞ্জাম ও প্রয়োজনীয় সব জিনিসে রয়েছে অফার। এই অফারের কথা অনেক আগেই ঘোষণা করা হয়েছে ই কমার্স সংস্থাগুলোর পক্ষ থেকে। ডিসকাউন্ট ছাড়াও ই টেইলাররা বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড দিয়ে কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড়। রয়েছে ক্যাশব্যাকের অফার। আছে নো কস্ট ইএমআই-এর সুবিধা। এক ঝলকে দেখে নিন কোন কোন সাইটে রয়েছে কেমন অফার। 

ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল- ইলেকট্রনিক গ্যাজেট, পোশাক, জুতো, মেকআপ কিট থেকে রান্না ঘরের সরঞ্জাম সবেতে রয়েছে বিশেষ ছাড়। এমনকি, ফ্লাইট ও হোটেল বুকিং যদি করেন ফ্লিপকার্টের মারফত, তাবলে মিলবে অফার। বিশেষ অফার আছে রিয়েল মি, ওপো, রেডমি, ফাস্টট্রাক, অ্যালেন সোলে ও অন্যান্য ব্র্যান্ডের ওপর। 

অ্যামাজন এক্সট্রাহ্যাপিনেস ডে সেল- অ্যামাজন-এ আপনি টিভি এবং বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজটে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। কুপন ও নো কস্ট ইএমআই-এর সুবিধা আছে বিস্তর। ৭ হাজার টাকা পর্যন্ত পাবেন এই সুবিধা। ই টেলার অনুসারে, অ্যাক্সেস ব্যাঙ্ক, সিটি ও আইসিআই ব্যাঙ্ক কার্ডগুলোতে ক্রেডিট, ডেবিড ও ইএমনআই-এ ১০ শতাংশ ইন্সট্যান্ট অফ পেয়ে যাবে। আইফোন ১৩ -সহ স্মার্টফোনগুলোতে রয়েছে বিশেষ ছাড়। ৭ থেকে ৬০ শতাংশ ছাড় পেতে পারেন। স্মার্টওয়াচ, হেডফোন, কম্পিউটার-সহ একাধিক ইলেক্ট্রনিক জিনিসে রয়েছে অফার। 

Jio Mart-এর বেস্টিভাল সেল- রিলায়েন্স রিটেলের Jio Mart ও SMART স্টোরগুলো ১৪ থেকে ২৪ অক্টোবার পর্যন্ত চলবে বেস্টিভাল সেল। এখানে রয়েছি একাধিক আকর্ষণীয় অফার। টিভি, স্মার্টওয়াচ, মোবাইল, কম্পিউটার, হোম অ্যাপ্লায়েন্স ও একাধিক জিনিসে আছে ৮০ শতাংশ ছাড়। অ্যাক্সেস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ও কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে ১০ শতাংশ ক্যাশব্যাক অফার। তেমনই পোশাক ও জুতোয় রয়েছে অফার। ডিনার সেটে আছে ৫০ শকাংশ পর্যন্ত অফ। ড্রাই ফ্রুটস, চকোলেট, স্ন্যাক্সে রয়েছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। 

মিন্ত্রা দিওয়ালি সেল- দিওয়ালিতে কম দামে জিনিস কিনতে পারবেন মিন্ত্রা থেকেও। জামাকাপড় ও অন্যান্য আইটেমগুলোতে ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। ১৮ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে এই সকল আকর্ষণীয় অফার।  



আরও পড়ুন- ধনতেরাসে লক্ষ্মীলাভ পেতে চাইলে এই ভুলগুলি এড়িয়ে চলুন,মা লক্ষ্মী রুষ্ট হলেই অর্থ সংকটে ভুগবেন

আরও পড়ুন- দিওয়ালির আগে বাম্পার ধামাকা, বুধেও সোনার দামে বড়সড় পতন, সস্তা হল রূপো

আরও পড়ুন- এই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করলেই কী কী সমস্যায় পড়তে পারেন জানেন, খোয়াতেও পারেন ২ লক্ষ টাকা

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

১০০ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল! আদানিদের চিঠিতে বিপাকে ইউনুস সরকার
এই ভাবে দ্রুত শোধ করুন পার্সোনাল লোন! EMI না বাড়িয়ে বাঁচাতে পারেন কয়েক লক্ষ টাকা সুদ