২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেল,২৬ তারিখ মধ্যরাত থেকেই এই অফার পাবে প্লাস মেম্বাররা

Published : Oct 26, 2021, 06:39 PM IST
২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেল,২৬ তারিখ মধ্যরাত থেকেই এই অফার পাবে প্লাস মেম্বাররা

সংক্ষিপ্ত

আইফোনের বিভিন্ন মডেলের ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়। এছাড়াও ল্যাপটপ, স্মার্টওয়াচ, সাউন্ডবারসের মত ভিন্নস্বাদের জিনিসে মিলবে লোভনীয় ছাড়। সেই সঙ্গে SBI YONO ব্যবহার করে পাওয়া যাবে ক্যাশব্যাকও।

বিভিন্ন ই-কমার্স সাইটেই(E-Commerce site) উৎসবের মরশুমে(Festive Season) দেওয়া হয় বিশেষ ছাড়(Great Offer)। আর এই বিশেষ সময়ের নজরকারা অফারগুলোই চলে আসে বিগ বিলিয়ন ডে(Big Billion Day)-র আওতায়। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোতেও চলেছে অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টের(Online Shopping Site Flipkart) বিগ বিলিয়ন ডে।  প্রতিবারের মত এবারও আসন্ন কালীপুজোতে(Diwali) শুরু হবে ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল(Big Diwali Sale)। ৪ অক্টোবর ও ৫ অক্টোবর আলোর উৎসব দীপাবলী বা দিওয়ালি। আর তার আগেই একপ্রকার শুরু হয়ে গিয়েছে উৎসবের বড় চমক ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলের। আগামি ২৮ অক্টোবর থেকে শুরু হবে ফ্লিপকার্টের বি ডে, থুরি বিগ দিওয়ালি সেল। প্লাস মেম্বারদের জন্য ২৬ অক্টোবর মধ্যরাত(Midnight) থেকেই শুরু হয়ে যাবে এই বিশেষ ছাড় অর্থাৎ বিগ দিওয়ালি সেলের অফার চেটেপুটে উপভোগ করার সুযোগ। ফ্লিপকার্টের এই গ্র্যান্ড সেল বা  ধামাকা অফার চলবে ৩ নভেম্বর পর্যন্ত।

ফ্যাশন(Fashion), ইলেকট্রনিক্স(Electronics), ঘর সাজানো(Home Décor) জিনিসের মত বিভিন্ন বিভাগে বিশেষ ছাড় পাওয়া যাবে বিগ দিওয়ালি সেলে। এই সময় ব্যাঙ্কের(Bank) তরফেও পাওয়া যায় আকর্ষণীয় বেশ কিছু অফার। বস্তুত, এসবিআই ব্যাঙ্কের সঙ্গে চুক্তিবদ্ধ হয় অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট। তার ফলে ফ্লিপকার্টের ক্রেতারা SBI YONO মারফত জিনিস কিনলে ক্যাশব্যাকেরও(CashBack) একটা দারুণ সুবিধা পেয়ে যায়। বিগ বিলিয়ন ডে-র মত বিগ দিওয়ালি সেলেও থাকবে আইফোনে্র ওপর আকর্ষণীয় অফার। iPhone 12 mini, iPhone 12 and iPhone SE 2020 –তে পাওয়া যাবে বিশেষ ছাড়। বিগ দিওয়ালি সেলে ৫০ হাজারের নীচে পাওয়া যাবে iPhone 12, ihone 12 mini পেয়ে যাবেন মাত্র ৩৮,৯৯৯ টাকায়। আর iPhone SE 2020-র দাম ৩০ হাজার।  

আরও পড়ুন-ক্রেতাকে স্বস্তি দিতে বড় উদ্যোগ কেন্দ্রের, ভোজ্য তেলের মজুত সংক্রান্ত তথ্য পেশের নির্দেশ রাজ্যকে

আরো পড়ুন-ভারতীয় রেলওয়েলের রিজার্ভভেশনে নতুন নিয়ম, দক্ষিণ ভারতের ২৩ টি লোকাল ট্রেনের জন্য লাগবে না রিজার্ভভেশন

আরো পড়ুন-অনিয়মিত ঋতুস্রাব থেকে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, জেনে নিন কেন

এক নজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্ট দিওয়ালি সেলে কি কি পাওয়া যাবে—

  • ১. নিউ লেনেভো ক্রোমবুকস
  • ২. ভিকি কৌশলের সোলপডস
  • ৩.লেটেস্ট অ্যনরয়েড ১১-র নোকিয়া স্মার্ট টিভি
  • ৪.এসআর প্রিডাটোর গেমিং ল্যাপটপস
  • ৫.বোল্ট
  • ৬.ফায়ার বোল্টের স্মার্ট ওয়াচ
  • ফ্লিপকার্ট দিওয়ালি সেলে বড়সড় ছাড় পাওয়া যাবে সাউন্ডবারস(Soundbars), ওয়ারলেস হেডসেটস(Wairless headsets), ল্যাপটপস (Laptops) আর স্মার্টওয়াচে(Smart Watch)অ্যাপেল(Apple), ওপো(OPPO) আর ভিভো(Vivo)-র মতও ব্র্যান্ডেও থাকছে লোভনীয় ছাড়বিভিন্ন সাউন্ডবারস, ও এক্সেসরিসে পাওয়া যাবে প্রায় ৮০ শতাংশ ছাড়বিগ দিওয়ালি সেল চলাকালীন স্মার্টফোন(Smart Phone) আর স্মার্টওয়াচে(Smart Watch)দেয়া হবে ৫০ শতাংশ অবধি ছাড়৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে ইনটেল পাওয়ার্ড ল্যাপটপে

·  

 

;

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Gold Price: সপ্তাহে দ্বিতীয় দিনে কত টাকায় বিকোচ্ছে সোনা, রইল বিভিন্ন শহরে সোনার দর
১০০ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল! আদানিদের চিঠিতে বিপাকে ইউনুস সরকার