Share Market Update: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তথা এনএসই-এর সূচকের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা একই। কার্যত, লম্বা লাফ দিয়েছে নিফটিও। ৩৭০.৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এনএসই। আপাতত ২৩,৮১০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে এনএসই-এর সূচক। পরিসংখ্যান বলছে, গত দু-দিনে ২৪০০ পয়েন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছে স্টক মার্কেটের সূচক।

Share Market Update: ঊর্ধ্বগতিতে শেয়ার বাজার। সপ্তাহের প্রথম এবং দ্বিতীয় দিন, রকেটগতিতে ছুটল শেয়ার বাজার। মঙ্গলবারও সূচক ঊর্ধ্বমুখী থাকল। নিঃসন্দেহে উৎসবের মরশুমে খুশি বিনিয়োগকারীরাও। দেখা গেল, টানা দু-দিন উর্ধ্বমুখী রইল সেনসেক্স এবং নিফটি (Share Market Update)। সোমবার, ২ নভেম্বর, লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রায় ১০০০ পয়েন্ট উপরে উঠে যায় সেনসেক্স। এরপর মঙ্গলবারও, সেই একই ধারা বজায় রইল মুম্বইয়ের দালাল স্ট্রিটে। ১২২৫.০৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে থামল বোম্বে স্টক এক্সচেঞ্জ তথা (বিএসই)-এর সূচক। অন্যদিকে, ৭৬,৯১৮ পয়েন্টে গিয়ে থামল সেনসেক্স।

উঠল ঝড় শেয়ার বাজারে! ২৪০০ পয়েন্ট বৃদ্ধি পেল সেনসেক্স

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তথা এনএসই-এর সূচকের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা একই। কার্যত, লম্বা লাফ দিয়েছে নিফটিও। ৩৭০.৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এনএসই। আপাতত ২৩,৮১০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে এনএসই-এর সূচক। পরিসংখ্যান বলছে, গত দু-দিনে ২৪০০ পয়েন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছে স্টক মার্কেটের সূচক। দীপাবলির আগে যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। উৎসবের মরশুমে হঠাৎ করে বাজারের এই ঘুরে দাঁড়ানোর নেপথ্যে আসলে রয়েছে তেলের দাম। অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ার জেরে ভারতীয় শেয়ারবাজার যথেষ্ট চাঙ্গা হয়েছে। কারণ, দেশে জ্বালানি চাহিদার একটা বড় অংশই আমদানি করে ভারত। ফলে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশেও তেল আমদানির খরচ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকে।

রকেটগতির উত্থান

সোমবার, মোট ৩,১১৭.৯৯ কোটি টাকার শেয়ার কিনেছেন বিদেশি বিনিয়োগকারীরা এবং সঙ্গে একাধিক সংস্থা। বিদেশি বিনিয়োগকারীদের এই বিপুল অঙ্কের নিট কেনাকাটার ফলেই, বাজারে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে এবং যা আদতে সূচক বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অপরদিকে, দেশীয় প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা আবার সম্পূর্ণ বিপরীত দিকে হেঁটেছেন। ৪০৬.৬১ কোটি টাকার শেয়ার বিক্রি করা হয়েছে বলে বাজার সূত্রে জানা গেছে। এফএমসিজি, ফিনান্সিয়ালস এবং রিয়েলটি খাতের শেয়ারের দর বৃদ্ধির জেরে লাভের মুখ দেখেছেন বহু লগ্নিকারী। এইচইউএল, ভারতী এয়ারটেল এবং এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারে সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছেন ইনভেস্টররা। সেইসঙ্গে, পাওয়ার গ্রিড, এসবিআই, ইনফোসিসের শেয়ারে তেমন কোনও তেজি ভাব দেখা যায়নি। আপাতত লোকসানের দিকেই রয়েছে এই সংস্থার শেয়ারগুলি।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।