এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, শূন্যপদ ১৩৩টি, জেনে নিন বিস্তারিত

Published : Mar 14, 2026, 10:01 AM ISTUpdated : Mar 14, 2026, 10:09 AM IST
airport authority of india

সংক্ষিপ্ত

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) দেশের উত্তরাঞ্চলের জন্য ১৩৩ জন শিক্ষানবিশ নিয়োগ করছে। গ্র্যাজুয়েট, ডিপ্লোমা এবং আইটিআই অ্যাপ্রেন্টিস পদে এক বছরের প্রশিক্ষণের জন্য এই নিয়োগ হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে নির্দিষ্ট হারে বৃত্তি পাবেন।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে এয়ারপোর্টস অথরিটি-তে। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) শিক্ষানবিশ নিয়োগ হবে। চলতি শিক্ষাবর্ষের জন্য নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে। নিয়োগ হবে দেশের উত্তরাঞ্চলে বেশ কিছু রাজ্যের জন্য। নিযুক্তদের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে। জেনে নিন কারা কারা আবেদন করতে পারবেন। এবং কীভাবে করবেন আবেদন। 

শূন্যপদ

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, শূন্যপদ ১৩৩টি। সংস্থার তরফে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং আইটিআই অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। শূন্যপদ আছে মোট ১৩৩টি। শিক্ষানবিশেরা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন-সহ নানান ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণ চলবে এক বছর। এই পদে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। অনলাইনে করতে পারবেন আবেদন। 

বেতন

সংস্থার তরফে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং আইটিআই অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। শূন্যপদ আছে মোট ১৩৩টি। এই পদে নিযুক্তদের মাসে বৃত্তি দেওয়া হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশদের বৃত্তি মাসে ১৫ হাজার টাকা। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের মাসিক বৃত্তি ১২ হাজার টাকা। আইটিআই অ্যাপ্রেন্টিসদের বৃত্তি ৯,৬০০ টাকা।

বয়সের সীমা

শিক্ষানবিশ পদে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য আছে ছাড়। গ্র্যাজুয়ট অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং-র সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে। তেমনই আইটিআই অ্যাপ্রেন্টিসদের জন্য যোগ্যতার পৃথক মাপকাঠি আছে।

আবেদন পদ্ধতি

সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখান সংস্থার তরফে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং আইটিআই অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান। সেখান থেকে বিজ্ঞপ্তি দেখে নিন। আর সেই বিজ্ঞপ্তিতেই উল্লেখ আছে আবেদন পদ্ধতি। 

 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Job News: কেন্দ্রীয় রেলমন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ
Bank Job Alert: ব্যাঙ্কে চাকরিতে সুবর্ণ সুযোগ, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলছে নিয়োগ