শিক্ষা-ঋণ নেওয়ার আগে এগুলি অবশ্যই দেখে নিন, তাহলে ঋণ মেটাতে সমস্যা হবে না

Published : Aug 09, 2025, 04:28 PM IST
Education Loan

সংক্ষিপ্ত

একটি সুরক্ষিত শিক্ষার ঋণ- প্রথমে বেছে নিতে হবে একটি সুরক্ষিত শিক্ষাঋণ। তাতেই আবেদন করতে হবে। এটি ঋণের পরিমাণ কভার করবে। এবং ব্যাঙ্ক কম সুদের হারে ঋণ দেবে।

বিদেশে শিক্ষা বা দেশে উচ্চ শিক্ষার জন্য ঋণের ব্যবস্থা রয়েছে। কিন্তু এরজন্য কিছু পরিকল্পনা জরুরি। প্রয়োজনে ঋণ ও ঋণের শর্ত, মেয়াদ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। সরকারি ও বেসরকারি দুই সংস্থা ঋণ দিয়ে থাকে। কিন্তু এই বিষয়ে সুদের হার কমানো ও ঋণের খরচ কমানোর কিছু সেরা উপায় রয়েছে। সেই বিষয়ে বিস্তারিত তথ্য রইল। কম সুদে শিক্ষা ঋণ নিশ্চিত করার জন্য ৮টি সবথেকে সাধারণ কিন্তু কয়েকটি টিপসের উল্লেখ রইল। এই টিপসগুলি মেনে চললে সুদ পরিশোধের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা সাশ্রয় করতে সাহায্য করবে। রইল পরপর কী করে এইক্ষেত্র পদক্ষেপ নিতে হবে।

  1. একটি সুরক্ষিত শিক্ষার ঋণ- প্রথমে বেছে নিতে হবে একটি সুরক্ষিত শিক্ষাঋণ। তাতেই আবেদন করতে হবে। এটি ঋণের পরিমাণ কভার করবে। এবং ব্যাঙ্ক কম সুদের হারে ঋণ দেবে।
  2. ভালো ক্রে়ডিট স্কোর- ভালো ক্রেডিট স্টোর থাকে তাহলে এটি একটি সুবিধে। ৭৫০-এর বেশি CIBIL স্কোরকে ভালো বলে মনে করা হয়। অর্থের ব্যবহারে সুবিধে হয়।
  3. শিক্ষাকেন্দ্র বাছুন - উচ্চ চাহিদা সম্পন্ন কোর্স করা বা শীর্ষ-ব়্যাঙ্কযুক্ত বিশ্ববিদ্যালয় পড়াশুনা করলে কম সুদের শিক্ষা ঋণ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঋণদাতারা নামীদামি বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের কম ঝুঁকিপূর্ণ ঋণগ্রহীতা হিসেবে বিবেচনা করে। যারফলে ঋণের মেয়াদ ও কম সুদের হারে পাওয়া সহজ হয়ে যায়।
  4. সহ-আবেদনকারীর সঙ্গে আবেদন- ভালো CIBIL স্কোরধারী একজন সহ-আবেদনকারী আপনাকে কম সুদের হারে শিক্ষা ঋণের জন্য যোগ্য করে তুলতে পারেন।
  5. ঋণদাতাদের তুলনা - বিস্তৃতত গবেষণা ও বিভিন্ন ঋণদাতাদের তুলনা করলে কম সুদের হারে সেরা ছাত্র ঋণ খুঁজে পেতে পারেন।

 

সরকারি প্রকল্প ও ভর্তুকি পরীক্ষা

রাজ্য ও কেন্দ্রীয় সরকার সুদমুক্ত শিক্ষাঋণ প্রদান করে। শিক্ষার্থীরা তাদের ঋণের বোঝা কমাতে ও ভালো পরিশোধের শর্ত নিশ্চিত করতে এই ধরনের সরকারি প্রকল্পের পরীক্ষা করতে পারে।

ঋণদাতার সঙ্গে কথা- এটি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ যা ব্যবহার করা উচিত। যদি আপনার আলোচনার দক্ষতা দুর্দান্ত হয়, তাহলে আপনি কম সুদের হার নিশ্চিত করতে পারেন। কখনও কখনও ঋণদাতার প্রতিনিধিদের আপনার কম ROI কমানোর ক্ষমতা থাকে।

ব্যালেন্স ট্রান্সফারের বিকল্পগুলি বিবেচনা- দি আপনি এমন কোনও ঋণদাতা খুঁজে পান যিনি ঋণ নেওয়ার পরে কম সুদের হার অফার করছেন, তাহলে আপনার পরিশোধের বোঝা কমাতে আপনি ব্যালেন্স ট্রান্সফার বেছে নিতে পারেন। জাতীয় ব্যাংক এবং এনবিএফসিগুলি ঋণ স্থানান্তরের বিকল্পগুলি প্রদান করে, যা আপনাকে সুদের উপর অর্থ সাশ্রয় করতে এবং পরিশোধকে সহজ করে তোলে।

শিক্ষাঋণ দুই প্রকারের হয়ঃ

সুরক্ষিত শিক্ষাঋণ- এই ধরনের ঋণে জামানতের প্রয়োজন হয়। সম্পত্তি বা স্থায়ী আমানতের মতো কিছু ব্যাংকে বন্ধক রাখতে হবে। এই ধরণের ঋণের সবচেয়ে ভালো দিক হল এর সুদের হার কম। ঋণের খরচ কমাতে নিরাপত্তা প্রদানকারী শিক্ষার্থীদের জন্য এগুলি আদর্শ।

অসুরক্ষিত শিক্ষাঋণ-এই ঋণের জন্য জামানত প্রয়োজন হয় না এবং উচ্চ সুদের হার থাকে। ব্যাংকগুলি শিক্ষার্থীদের সীমিত পরিমাণে ঋণ প্রদান করে এবং অনুমোদন শিক্ষার্থীর একাডেমিক প্রোফাইল, বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং এবং আরও অনেক কিছুর উপর ভিত্তি করে করা হয়।

PREV
Education News(পড়াশোনার খবর, এডুকেশন নিউজ) : Read all the latest news on Exam Results CBSE & Board Exam Result, School & College News in West Bengal, College Admission and all other Education News in Bangla on Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

অবসরের পর ব্যাঙ্কে চাকরির সুযোগ, ২৫৭টি শূন্যপদে নিয়োগ করবে SBI, দেখে নিন কীভাবে আবেদন করবেন
UPSC Exam Notification: যতবার ইচ্ছা আর পরীক্ষায় বসা যাবে না, সিভিল সার্ভিসের নিয়মে বিরাট বদল