ইঞ্জিনিয়ারিং পেশায় চাকরিতে সুবর্ণ সুযোগ, প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করছে এই সংস্থা

Published : Sep 21, 2025, 09:45 AM IST
How to get first job after college

সংক্ষিপ্ত

Job Vacancy Update: চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর।  সরকারি চাকরিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। কীভাবে আবেদন  জানাবেন? জানুন বিস্তারিত…

Job Vacancy Update: আপনি কী দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন? তাহলে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। পুজোর আগেই ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির সেরা সুযোগ রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। জানা গিয়েছে, শিবপুরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ২টি। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা।

শিক্ষাগত যোগ্যতা:-

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বিষয়ে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যদিও উল্লিখিত বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি রয়েছে তারাও চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তবে আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

এছাড়াও সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য প্রার্থীদের সফটওয়ার কনফিগারেশন এবং কোডিংয়ের অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীদের দুবছরের অভিজ্ঞতা থাকলে তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। তবে নিযুক্তরা এক বছরের কাজের সুযোগ পাবে। পরবর্তীকালে চাকরির মেয়াদ দুই বছর বাড়ানো হতে পারে।

কীভাবে আবেদন জানাবেন?

সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন ফি ১০০০ টাকা। এবং আবেদনের শেষ তারিখ ৮ অক্টোবর।

অন্যদিকে, বীরভূম জেলার পরিবার ও স্বাস্থ্য কল্যাণ দফতরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, বীরভূম জেলা স্বাস্থ্য দফতরে চুক্তি ভিত্তিক বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।

জানা গিয়েছে, জেলা স্বাস্থ্য দফতরে একাধিক শূন্যপদ রয়েছে। এর মধ্যে নিয়োগ করা হবে মেডিক্যাল অফিসার, মাল্টিরিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ব্লক এপিডেমোলজিস্ট এবং ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে। 

সংশ্লিষ্ট পোস্টগুলিতে আবেদনের জন্য মোট শূন্যপদের সংখ্যা ৩০টি। নিযুক্তদের ন্যাশনাল আরবান হেলথ মিশন-এর অধীনে কাজ করতে হবে। তবে প্রতিটি পদে চাকরির আবেদনের জন্য প্রার্থীদের যোগ্যতা ও বয়সের ভিন্ন ভিন্ন মাপকাঠি রয়েছে। এছাড়াও কিছু কিছু পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ থেকে ৬০ বছর পর্যন্ত। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। এছাড়াও নির্বাচিত প্রার্থীদের মাসে বেতন হবে ১৩ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত। এবং তাদের পোস্টিং হবে বীরভূম জেলার যে কোনও প্রান্তে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Education News(পড়াশোনার খবর, এডুকেশন নিউজ) : Read all the latest news on Exam Results CBSE & Board Exam Result, School & College News in West Bengal, College Admission and all other Education News in Bangla on Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

UPSC Exam Notification: যতবার ইচ্ছা আর পরীক্ষায় বসা যাবে না, সিভিল সার্ভিসের নিয়মে বিরাট বদল
Vacancy: ৪ হাজার শূন্যপদে ডাক্তার ও নার্স নিয়োগ, দেখে নিন কীভাবে করবেন আবেদন