Job News: স্টেশন মাস্টার পোস্টে চাকরির আবেদনের জন্য প্রথমে rrbapply.gov.in ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখান থেকে হোমপেজে গিয়ে কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তি ০৮/২০২৬-এর লিঙ্কে ক্লিক করতে হবে। এর পর তাতে থাকা নির্দিষ্ট সেক্টরে ক্লিক করতে হবে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য দীপাবলির আগে রয়েছে সুখবর। রেলে চাকরিতে সুবর্ণ সুযোগ। জানা গিয়েছে ভারতীয় রেলওয়ে স্টেশন মাস্টার পদে প্রচুর কর্মী নিয়োগ করবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, সংশ্লিষ্ট পোস্টে আবেদন অনলাইনেই করা যাবে। আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর।
কীভাবে আবেদন জানাবেন?
সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীরা rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে আবেদন সংশোধনের জন্য অতিরিক্ত সময় হিসেবে ৭ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আবেদনকারীরা নিজেদের ফর্মের ভুলত্রুটি ঠিক করতে পারবেন। বিজ্ঞপ্তি থেকে আরও জানা গিয়েছে যে, স্টেশন মাস্টার নিয়োগের পরীক্ষা ২০২৭ সালের জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরীক্ষার নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
অনলাইনে আবেদন করার নিয়ম:-
স্টেশন মাস্টার পোস্টে চাকরির আবেদনের জন্য প্রথমে rrbapply.gov.in ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখান থেকে হোমপেজে গিয়ে কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তি ০৮/২০২৬-এর লিঙ্কে ক্লিক করতে হবে। এর পর তাতে থাকা নির্দিষ্ট সেক্টরে ক্লিক করতে হবে। নিজের ই-মেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে হবে। এরপর যথাক্রমে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
নির্ধারিত বিন্যাসে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। এরপর পছন্দের পরীক্ষাকেন্দ্রের শহর বেছে নিতে হবে। অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে। সমস্ত তথ্য যাচাই করে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন জমা দেওয়ার পরে নিশ্চিতকরণ পৃষ্ঠাটি ডাউনলোড করে প্রিন্ট আউট কপি নিজের কাছে রাখতে হবে।
এছাড়াও আবেদনকারীদের যোগ্যতা সহ অন্যান্য তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। এবং অনলাইনে আবেদন করার আগে বিজ্ঞপ্তিুটি ভালো করে দেখে নেওয়ার কথা জানানো হয়েছে।






