শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কর্মী নিয়োগ, দেখে নিন কারা আবেদন যোগ্য, রইল বিস্তারিত

Published : Nov 07, 2025, 09:39 AM IST
Job vacancy

সংক্ষিপ্ত

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। মোট তিনটি শূন্যপদে তিন বছরের চুক্তিতে কর্মী নিয়োগ হবে, যাদের বেতন হবে ৫৭ হাজার টাকা। 

ফের চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। প্রকাশ্যে আসছে একের পর এক চাকরির খবর। এবার এল বন্দরে নিয়োগের বিজ্ঞপ্তি। এবার নিয়োগ হবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। সদ্য সংস্থার ওয়েবসাইট প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। এই সংস্থায় কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। বৃহস্পতিবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সেখানে উল্লেখ আছে বিস্তারিত। জানা যাচ্ছে, নিযুক্তদের পোস্টিং হবে হলদিয়াতে। প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবেন। এই কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া।

শূন্যপদ

এবার নিয়োগ হবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্সের অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে হবে নিয়োগ। কর্মী নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। শূন্যপদ মোট তিনটি। নিয়োগের পর কর্মীদের তিন বছরের চুক্তিতে পোর্টে কাজ করতে হবে। তবে শর্তসাপেক্ষে বাড়তে পারে কাজের মেয়াদ। নিযুক্তদের বেতন হবে ৫৭ হাজার টাকা।

বয়সের সীমা

পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্সের অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে হবে নিয়োগ। কর্মী নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। শূন্যপদ মোট তিনটি। সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৩০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। পাশাপাশি তাদের যে কোনও বিষয় স্নাতক হতে হবে। দু বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার।

আবেদন পদ্ধতি

নিয়োগ হবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। অনূর্ধ্ব ৩০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। আগামী ৫ ডিসেম্বর আবেদনের শেষ দিন। বিজ্ঞপ্তি অনুসারে, আবেদন করতে হলে আবেদনপত্র ফিলআপ করে সঙ্গে জরুরি নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। এই কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করতে পারেন। সবার আগে ওয়েবসাইটে গিয়ে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেই অনুসারে আবেদন করুন। শীঘ্রই সংস্থায় হবে নিয়োগ। যোগ্য প্রার্থী বাছাই-র পর কর্মীর পোস্টিং হবে হলদিয়াতে।

 

PREV
Education News(পড়াশোনার খবর, এডুকেশন নিউজ) : Read all the latest news on Exam Results CBSE & Board Exam Result, School & College News in West Bengal, College Admission and all other Education News in Bangla on Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

UPSC Exam Notification: যতবার ইচ্ছা আর পরীক্ষায় বসা যাবে না, সিভিল সার্ভিসের নিয়মে বিরাট বদল
Vacancy: ৪ হাজার শূন্যপদে ডাক্তার ও নার্স নিয়োগ, দেখে নিন কীভাবে করবেন আবেদন