Free Training Course: ১৫ অগাষ্টে মোদীর নয়া মন্ত্র! ১ কোটি তরুণের হাতে ফ্রিতে এআই কোচিং-এর চাবিকাঠি

Published : Aug 15, 2026, 09:39 AM IST
pm modi independence day 2026 naxalism ai training free coaching youth

সংক্ষিপ্ত

Free Training Course: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের 'জেন জি' প্রজন্মের জন্য এক ঐতিহাসিক ঘোষণা করেছেন। এই উদ্যোগের অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন কোচিং এবং ১ কোটি তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর প্রশিক্ষণ দেওয়া হবে।

Free Training Course: জেন জি প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা বিনামূল্যে কোচিং ও এআই প্রশিক্ষণ দেওয়া হবে-এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন/Human, জেন জি প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা বিনামূল্যে কোচিং ও এআই প্রশিক্ষণ দেওয়া হবে-এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবসমাজ ও 'জেন জি' (Gen Z) প্রজন্মের জন্য দেশের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাঙ্গণ থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন কোচিং এবং ১ কোটি তরুণের জন্য এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণের ঐতিহাসিক ঘোষণা করেছেন। ২০২৬ সালের ১৫ই আগস্টের এই যুগান্তকারী ভাষণটি দেশের মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আর্থিক বোঝা কমাতে এবং ভারতকে প্রযুক্তিগতভাবে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার যোগ্য করে তুলতে এক বিরাট।

প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন কোচিং নেটওয়ার্কদেশের কোটি কোটি শিক্ষার্থী সরকারি চাকরি, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গিয়ে বড় শহরের নামী কোচিং সেন্টারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এর জন্য দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলিকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, যা তাদের ওপর বিশাল আর্থিক চাপ সৃষ্টি করে।ডিজিটাল পরিকাঠামোর ব্যবহার: প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে সরকার দেশের সেরা শিক্ষক এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (DPI)-কে কাজে লাগিয়ে একটি দেশব্যাপী শক্তিশালী অনলাইন কোচিং ইকোসিস্টেম তৈরি করবে।

আর্থিক সাশ্রয় ও সুবিধা: এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের আর ঘরবাড়ি ছেড়ে দূরে গিয়ে মোটা টাকা খরচে থাকতে হবে না। ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে উচ্চমানের কোচিং মেটেরিয়াল এবং ক্লাস তাদের স্ক্রিনে চলে আসবে।২। আগামী ১ বছরে ১ কোটি তরুণকে এআই (AI) প্রশিক্ষণভবিষ্যতের চাকরির বাজার সম্পূর্ণভাবে প্রযুক্তিনির্ভর হতে চলেছে। এই বাস্তবতাকে মাথায় রেখে প্রযুক্তিগত শিক্ষার গণতন্ত্রীকরণের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।লক্ষ্যমাত্রা: আগামী ১ বছরের মধ্যে ভারতের ১ কোটি তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI স্কিল ট্রেনিং দেওয়া হবে।উদ্দেশ্য: বিশ্বমঞ্চে যাতে ভারতীয় তরুণরা শুধুমাত্র এআই প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে, এই ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ দেওয়া হবে।

সহজ পাঠ্যক্রম: সরকারি স্তর থেকে ইতিমধ্যে ইন্ডিয়াএআই মিশন (IndiaAI Mission) এর অধীনে ‘YUVA AI for ALL’ এর মতো সাড়ে ৪ ঘণ্টার সহজ, ব্যবহারিক ও শংসাপত্রসহ কোর্স চালু করা হয়েছে, যা এখন আরও ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়া হবে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Job News: বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে চাকরিতে সুবর্ণ সুযোগ, রইল আবেদনের শেষ তারিখ
Job News: ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাকরির সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ