Job News: ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাকরির সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ

Published : Aug 13, 2026, 09:00 AM IST
job interview

সংক্ষিপ্ত

Job News: ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাকরির সুবর্ণ সুযোগ। আজই আবেদন জানাতে পারেন ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের দিল্লির ঠিকানায়। কীভাবে আবেদন জানাবেন? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হন্যে ঘুরছেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। সরকারি চাকরিতে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ চলছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে এই বিশ্ববিদ্যালয়ে।

মোট শূন্যপদের সংখ্যা কত?

সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা ১টি। আগ্রহী প্রার্থীদের প্রথমে ছয়মাসের জন্য নিযুক্ত করা হবে। পরে অভিজ্ঞতার ভিত্তিতে মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। এছাড়াও আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এবং পারিশ্রমিক হবে মাসে ৩০ হাজার টাকা।

যোগ্যতা:-

উক্ত পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের এমএস অফিস সংক্রান্ত কাজ জানতে হবে। পাশাপাশি, দিল্লি জল বোর্ডে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

কীভাবে আবেদন জানাবেন?

উল্লিখিত পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা ইগনু-র ওয়েবসাইটে (https://www.ignou.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এরপর বিস্তারিত তথ্য সমেত ২৫ অগাস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে। এছাড়াও বিশদ তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, এবার চাকরির সুযোগ মিলবে ব্যাঙ্কে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে হবে নিয়োগ। প্রায় দেড় হাজারের বেশি শূন্য পদে নিয়োগ করবে ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র তরফ থেকে স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভ-র আওতায় ১৫৩৮টি জুনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করবে। আবেদনের শেষ তারিখ ২৭ অগস্ট।

বয়সের সীমা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র তরফ থেকে স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভ-র আওতায় ১৫৩৮টি জুনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করবে। এই নিয়োগ সংক্রান্ত আরও তথ্য পাবেন সংস্থার ওয়েবসাইটে। সবার আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র ওয়েব সাইটে যান। সেখান থেকে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। এই বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন আবেদনকারীর বয়সের সীমা, যোগ্যতা সম্পর্কে। সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে বয়স হলে করতে পারবেন আবেদন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

রাজ্যে পুরসভা ও সমবায়তে নিয়োগ করবে পিএসসি, কারা করতে পারবেন আবেদন?
Vacancy: দেড় হাজারের বেশি শূন্য পদে নিয়োগ, জুনিয়র অ্যাসোসিয়েট নেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া