রাজ্যে সরকারি চাকরির অপেক্ষায় রয়েছেন যাঁরা, তাঁদের জন্য বড় খবর। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ বিদ্যুৎ সংস্থায় একসঙ্গে ২০২ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (WBSETCL)-এর তরফে পাঁচ ধরনের পদে কর্মী নেওয়া হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই নিয়োগে আবেদন করার জন্য কোনও শ্রেণির প্রার্থীকেই ফি দিতে হবে না।
সংস্থার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে লাইনসম্যান, অফিস এগজিকিউটিভ-সহ একাধিক পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতাও পদ অনুযায়ী আলাদা। ফলে ডিপ্লোমা, আইটিআই থেকে শুরু করে স্নাতক স্তরের যোগ্যতা রয়েছে, এমন প্রার্থীদের জন্যও আবেদনের সুযোগ থাকছে।
কোন পদে কত শূন্যপদ?
মোট পাঁচটি পদে ২০২ জনকে নিয়োগ করা হবে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা হল—
পদের নাম শূন্যপদ
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), গ্রেড-২ ১০০
স্পেশ্যাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ৪০
লাইনসম্যান ৪০
অফিস এগজিকিউটিভ ২০
জুনিয়র সার্ভেয়ার ২
মোট ২০২
শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?
১. জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), গ্রেড-২: এই পদে আবেদন করতে হলে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা থাকতে হবে।
২. স্পেশ্যাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, রেডিয়ো অথবা ওয়্যারলেস ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা প্রয়োজন।
৩. লাইনসম্যান: মাধ্যমিক পাশের পাশাপাশি এনসিভিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ওয়্যারম্যান অথবা ইলেকট্রিশিয়ান ট্রেডে দু’বছরের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এই পদে প্রথমে তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়মিত পদে নিয়োগ করা হবে।
৪. অফিস এগজিকিউটিভ: যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। স্নাতক স্তরে অন্তত ৫০ শতাংশ নম্বর এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট প্রয়োজন। এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে।
৫. জুনিয়র সার্ভেয়ার: সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা থাকতে হবে।
বেতন কত দেওয়া হবে?
পদ অনুযায়ী বেতনক্রমেও রয়েছে পার্থক্য।
- জুনিয়র ইঞ্জিনিয়ার: ৩৬,৮০০ থেকে ১,০৬,৭০০ টাকা।
- স্পেশ্যাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ৩৬,৮০০ থেকে ১,০৬,৭০০ টাকা।
- লাইনসম্যান: ২৩,৪০০ থেকে ৬৮,৯০০ টাকা।
- অফিস এগজিকিউটিভ: ২৯,০০০ থেকে ৮৪,৫০০ টাকা।
- জুনিয়র সার্ভেয়ার: ৩৬,৮০০ থেকে ১,০৬,৭০০ টাকা।
বয়সসীমা কত?
২০২৬ সালের ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তফসিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে পাঁচ বছর এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে তিন বছরের ছাড় রয়েছে। বিশেষভাবে সক্ষম এবং এক্সেম্পটেড ক্যাটেগরির প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর।
আবেদনকারীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি বাংলা অথবা নেপালি ভাষায় পড়তে, লিখতে ও কথা বলতে জানতে হবে। ডিস্ট্যান্স বা ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে অর্জিত ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
কীভাবে হবে প্রার্থী বাছাই?
প্রার্থী নির্বাচনের জন্য প্রথমে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা (CBT) নেওয়া হবে। পরীক্ষাটি হবে ৮৫ নম্বরের এবং সময় থাকবে ৯০ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩৩ নম্বর কাটা যাবে।
লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে শূন্যপদের অনুপাতে তিন গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ ১৫ নম্বর। অর্থাৎ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মিলিয়ে মোট ১০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।
কীভাবে আবেদন করবেন?
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের WBSETCL-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদন শুরুর তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৬
আবেদন ফি: সমস্ত শ্রেণির প্রার্থীদের জন্য বিনামূল্যে।
আবেদন করতে প্রথমে WBSETCL-এর অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে। এরপর Career বিভাগে গিয়ে Employment Notification No. REC/2026/04 নির্বাচন করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন করার আগে এই শর্তটি অবশ্যই জেনে নিন
এই নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগ দেওয়ার সময় এক লক্ষ টাকার বন্ড জমা দিতে হবে। পাশাপাশি অন্তত চার বছর সংস্থায় কাজ করার অঙ্গীকার করতে হবে। লাইনসম্যান পদের ক্ষেত্রে তিন মাসের প্রশিক্ষণ সফলভাবে শেষ করে নিয়মিত পদে যোগ দেওয়ার সময় বন্ড জমা দিতে হবে।
তাই আবেদন করার আগে সরকারি বিজ্ঞপ্তিতে দেওয়া সমস্ত শর্ত, শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগের নিয়ম ভালো করে দেখে নেওয়া জরুরি।