
Government Job Application: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন হন্যে হয়ে কিন্তু মনের মতো চাকরি পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। সরকারি চাকরিতে দারুণ সুযোগ মিলছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকতার সুযোগ দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে সংস্থায় নিয়োগ করা হবে-অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, সেন্টার অফ এক্সেলেন্স-এর তরফে এই নিয়োগ হচ্ছে। জানা গিয়েছে, সাইকিয়াট্রি, ক্লিনিক্যাল সাইকোলজি-সহ আরও একাধিক বিভাগে শিক্ষকতার সুযোগ। প্রতিটি পদে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে। প্রতি মাসে ৪৫ হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকার মধ্যে বেতন হবে আগ্রহী প্রার্থীদের।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য সবার প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে যাবেন। সেখান থেকে হোমপেজ থেকে রিক্রুটমেন্ট-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য ওয়েব সাইটে নজর রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, কেন্দ্র অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চাকরির সুযোগ। এই মর্মে বিশদ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি এই সংস্থা। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লিখিত তথ্য থেকে জানা গিয়েছে, আগ্রহী প্রার্থীরা সংস্থার টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার পদে আবেদন জানাতে পারবেন।
কীভাবে আবেদন জানাবেন?
আগ্রহী প্রার্থীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন জানাতে পারবেন। মোট শূন্যপদের সংখ্যা ১টি। বার্ষিক বেতন ৪৬,৪৩,০২৭ টাকা। শুরুতে কর্মস্থল হবে দিল্লি। তবে পরবর্তীকালে প্রয়োজনসাপেক্ষ কর্মস্থল পরিবর্তন হতে পারে। উল্লিখিত পোস্টে চাকরির আবেদনের জন্য প্রার্থীদের ১২ থেকে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং প্রার্থীর বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের প্রথমে ডিজিটাল ইন্ডিয়ার হোমপেজে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবেয তারপর কেরিয়ার অপশনে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়েই অনলাইনে করা যাবে আবেদন। আবেদনের শেষ তারিখ ১৮ মে। এছাড়াও বিস্তারিত তথ্য জানতে মূল বিজ্ঞাপনে নজর রাখতে বলা হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।