
Government Job News: চিকিৎসক পদে চাকরিতে সুবর্ণ সুযোগ। প্রচুর শূন্য পদে চিকিৎসক নিয়োগ করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা। আগ্রহী প্রার্থীদের কর্মস্থল হবে চণ্ডীগড়। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্কের চণ্ডীগড় শাখায় মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য মোট শূন্যপদের সংখ্যা একটি। আগ্রহী প্রার্থীদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। প্রথমে তিন বছরের জন্য কাজে নিয়োগ করা হলেও পরে চুক্তির ভিত্তিতে এবং অভিজ্ঞতা অনুযায়ী চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে। তবে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেসে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কারও জেনারেল মেডিকেলে স্নাতকোত্তর যোগ্যতা থাকে তাহলেও করা যাবে আবেদন। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের বিস্তারিত শর্তাবলি জানতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেই দেখা যাবে মূল বিজ্ঞপ্তটি। সমস্ত ডকুমেন্টস সহ অনলাইনেই করা যাবে আবেদন। আবেদনের শেষ তারিখ ৮ জুলাই।
অন্যদিকে, প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ চলছে আইআইটি খড়গপুরে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, খড়গপুর আইআইটি-তে গবেষণা সংক্রান্ত কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা দুটি। আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, আইআইটি খড়গপুরে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। সংষশ্লিষ্ট কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ইসরো। নিযুক্তদের প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।