Job News: গবেষণার কাজে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ আইআইটি খড়গপুরে, কীভাবে আবেদন করবেন?

Published : Jun 26, 2026, 09:23 AM IST
Govt Job 3

সংক্ষিপ্ত

Job News: সরকারি গবেষণার কাজে দক্ষ কর্মী নিয়োেগ করছে আইআইটি খড়গপুর। কীভাবে আবেদন জানাবেন? শিক্ষাগত যোগ্যতা হিসেবে কী কী দরকার? এই সমস্ত বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য সরকারি চাকরিতে রয়েছে সুবর্ণ সুযোগ। প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ চলছে আইআইটি খড়গপুরে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, খড়গপুর আইআইটি-তে গবেষণা সংক্রান্ত কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা দুটি। আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, আইআইটি খড়গপুরে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। সংষশ্লিষ্ট কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ইসরো। নিযুক্তদের প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:-

আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

কীভাবে জানাবেন আবেদন?

উক্ত পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের প্রথমেই যেতে হবে আইআইটি খড়গপুরের মূল ওয়েবসাইটে। সেখান থেকে 'জবস' গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন আবেদনকারীরা। এরপর বিজ্ঞপ্তি অনুযায়ী সরাসরি অনলাইনেই আবেদন জানানো যাবে। সমস্ত ডকুমেন্টস সহ আবেদন জানানো শেষ তারিখ ২ জুলাই। এবং বিশদ তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

এদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। বিশ্ববিদ্যালয় যারা কাজ করতে চান তাদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়ার রিসার্চ ফেলো পদে। নিয়োগ করবে কলকাতা বিশ্ববিদ্যালয়। জেনে নিন বিস্তারিত। জেনে নিন কারা করতে পারবেন আবেদন। তেমন কতদিনের জন্য হবে নিয়োগ। রইল সকল তথ্য। 

কলকাতা বিশ্ববিদ্যালয় দিচ্ছে গবেষণাধর্মী কাজের সুযোগ। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়ার রিসার্চ ফেলো পদে। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Emergency: ইতিহাসে প্রথম, এবার ক্লাস নাইনের পাঠ্যবইতে ঢুকল ১৯৭৫-এর জরুরি অবস্থা
Vacancy: কলকাতা বিশ্ববিদ্যালয় একাধিক পদে নিয়োগ, জেনে নিন কারা করতে পারবেন আবেদন