Government Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ, জাদুঘরে প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ

Published : Jun 20, 2026, 09:30 AM IST
Govt Job 3

সংক্ষিপ্ত

Government Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামসে চলছে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ। কীভাবে আবেদন জানাবেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।। 

Government Job News: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ। প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তরফে সিনিয়র টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা আটটি। সিনিয়র টেকনিশিয়ান পদে আবেদনকারীদের কার্পেন্ট্রি ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের কোনও সরকারি সংস্থায় ওই বিভাগের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

আবেদনকারীদের বয়স

সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। প্রার্থীদের কার্পেন্ট্রি এবং ফিটার ট্রেডে আইটিআই শংসাপত্র থাকতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের অন্তত এক বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। অভিজ্ঞতার ভিত্তিতে মিলবে অগ্রাধিকার।

বেতন-

আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ২৬ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকা। এছাড়াও আবেদনের জন্য প্রার্থীদের কলকাতা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামসে আসতে হবে। সেখানে প্রয়োজনীয় নথি দেখিয়ে চাকরির আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, উল্লিখিত পোস্টে চাকরির আবেদনের জন্য ১০ জুলাই কলকাতা মিউজিয়ামের সদর দফতরে যেতে হবে প্রার্থীদের। এবং বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ চলছে রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, ব্যাঙ্কে নিয়োগ হবে-প্রবেশনারি অফিসার পদে। মোট শূন্য পদের সংখ্যা ১৫০০টি। দেশের যে কোনও প্রান্তে কাজের সুযোগ পাবেন আবেদনকারীরা। 

Job News: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রচুর পদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা

নিযুক্তদের বেতন হবে প্রতিমাসে ৪১ হাজার ৯৬০ টাকা। আগ্রহী প্রার্থীদের প্রথম দু-বছর প্রবেশন পিরিয়ডে রাখা হবে। তারপর দক্ষতার ভিত্তিতে জুনিয়র ম্যানেজমেন্ট -১ স্কেলে উন্নীত হবেন। উল্লিখিত পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Job News: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রচুর পদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা
WBJEE Results 2026: ২৫ দিনের মধ্যেই জয়েন্টের ফলপ্রকাশ, মেধা তালিকায় শীর্ষ কলকাতার শাশ্বত