Govt Job: আকর্ষণীয় বেতনে রাজ্য সরকারের পাবলিক সার্ভিস কমিশনে চাকরির সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ

Published : Mar 31, 2026, 06:48 AM IST
Bihar PSC Exam

সংক্ষিপ্ত

Govt Job Alerts: পাবলিক সার্ভিস কমিশনের দফতরে সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। নিয়োগ চলছে একাধিক শূন্যপদে। কীভাবে আবেদন জানাবেন? কবে আবেদনের শেষ তারিখ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Govt Job Alerts: যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য দারুণ সুখবর। বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ চলছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের পিএসসি দফতর। বিশদ তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হচ্ছে। এবং আগ্রহী প্রার্থীরা চাকরির জন্য অনলাইনেই আবেদন জানাতে পারবেন।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, কর্মী নিয়োগ করা হবে গ্রন্থাগারিক পদে। এছাড়াও রাজ্যের শিক্ষা দফতরের তরফে, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এ নেওয়া হবে কর্মী। শূন্যপদ একটি। আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ৫৬,১০০ টাকা থেকে ১ লক্ষ ৪৪ হাজার ৩০০ টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা:-

সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকা চাই। এবং সংশ্লিষ্ট বিভাগে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার। প্রার্থীদের বাংলা, ইংরেজি অথবা নেপালি ভাষায় দক্ষতা থাকতে হবে। এবং সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে।

কীভাবে আবেদন জানাবেন?

উক্ত পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের প্রথমেই রাজ্য সরকারের WBPSC (https://psc.wb.gov.in/) এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখান থেকে হোমপেজে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে ক্লিক করে যাবতীয় তথ্য সহ আবেদন জমা করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ এপ্রিল। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, আপনি যদি দেশের প্রধান সড়ক ও মহাসড়ক প্রকল্পগুলো থেকে পর্যবেক্ষণ ও বোঝার স্বপ্ন দেখে থাকেন, তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৬-এর জন্য রেজিস্ট্রেশন শুরু করেছে। এই ইন্টার্নশিপটি শিক্ষার্থীদের শুধু বই পড়ে পড়াশোনা করার পরিবর্তে চলমান মহাসড়ক প্রকল্পগুলোতে কাজ করার সুযোগ দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক ২০,০০০ টাকা উপবৃত্তি পাবে এবং ইন্টার্নশিপ শেষে একটি সার্টিফিকেটও পাবে।

শিক্ষার্থীরা internshipsatnhai.digitalindiacorporation.in এই অফিসিয়াল পোর্টালে গিয়ে এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল, ২০২৬। তাই, যে সকল শিক্ষার্থীরা এই সুযোগটি গ্রহণ করতে ইচ্ছুক, তাদের তাড়াতাড়ি আবেদন করা উচিত। এই সামার ইন্টার্নশিপটি মোট দুই মাস স্থায়ী হবে। এই সময়ে, নির্বাচিত শিক্ষার্থীদের NHAI-এর ফিল্ড অফিস এবং সদর দফতরে পোস্টিং দেওয়া হবে। সেখানে তারা সিনিয়র কর্মকর্তা এবং প্রজেক্ট টিমের সঙ্গে কাজ করবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

NHAI Internship 2026: মহাসড়কে ইন্টার্নশিপের জন্য শুরু হয়েছে রেজিস্ট্রেশন! আগ্রহী প্রার্থীদের জন্য রইল বিস্তারিত তথ্য
রাষ্ট্রায়ত্ত সংস্থায় ইঞ্জিনিয়ার নিয়োগ, জেনে নিন কীভাবে করবেন আবেদন