Govt Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য ডিআইসি-তে চাকরিতে দারুণ সুযোগ। ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে (DIC) প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ চলছে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা। জানা গিয়েছে, সংস্থায় ইউএক্স ডিজাইনার নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের কর্মস্থল হবে দিল্লিতে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে আরও জানা গিয়েছে, অনলাইনেই আবেদন জানানো যাবে।
সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিজাইন, ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন, ইন্টারঅ্যাকশন ডিজাইন অথবা কমিউনিকেশন ডিজাইন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
কীভাবে আবেদন জানাবেন?
সংশ্লিষ্ট পোস্টে চাকরিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে হোমপেজ থেকে কেরিয়ার অপশনে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ জুলাই। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, চাকরি মিলবে এবার চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার পদে ন্যাশনাল ইনশিয়োরেন্স কোম্পানি লিমিটেডে। এই রাষ্ট্রায়ত্ত সংস্থার দফতর কলকাতাতেই মিলবে চাকরির সুযোগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার পদে ন্যাশনাল ইনশিয়োরেন্স কোম্পানি লিমিটেড সংস্থাটি। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, সংস্থায় চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। মোট তিন বছরের চুক্তিতে এই নিয়োগ প্রক্রিয়া হবে।
জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ হবে- আধিকারিক পোস্টে। এই জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয় কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি। এবং প্রার্থীদের অবশ্যই ক্লাউড সিকিউরিটি, এথিক্যাল হ্যাকার, ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি প্রফেশনালস, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার, ইনফরমেশন সিস্টেমস অডিটর বিষয়ে স্বীকৃত সংস্থা থেকে কাজের অনুমোদন থাকা প্রয়োজন। এছাড়াও নেটওয়ার্ক ও সাইবার সুরক্ষা সম্পর্কে অন্তত ১৫ বছরের জ্ঞান-অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।