রাষ্ট্রায়ত্ত সংস্থায় প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ

Published : Feb 19, 2026, 06:57 AM IST
 saket saurabh gurgaon momo business success 50 lpa job left franchise growth 5 crore revenue

সংক্ষিপ্ত

Govt Job News: রাষ্ট্রায়ত্ত সংস্থায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই  বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। কোন কোন পদে নিয়োগ চলছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job News: বার-বার সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেও মিলছে না মনের মতো চাকরি! তাহলে আপনার জন্য রয়েছে সরকারি চাকরিতে সেরা সুযোগ। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে চলছে একাধিক শূন্য পদে প্রচুর কর্মী নিয়োগ। আগ্রহী প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে সংস্থায় মার্কেটিং বিভাগের তরফে ছয়শো-রও বেশি পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা:-

সংশ্লিষ্ট পোস্টগুলিতে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে। এবং আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। এছাড়াও নিযুক্তদের বেতন হবে প্রতিমাসে ২৫ হাজার টাকা। এবং বৃত্তিও দেওয়া হবে।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

আগ্রহী প্রার্থীদের নিয়োগ হবে সংস্থার-সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টেশন বিভাগে কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। নিযুক্তদের পোস্টিং হবে পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা, বিহার, ছত্তীসগঢ়, দিল্লি, গুজরাট, গোয়া-সহ অন্য রাজ্যে। মোট শূন্য পদের সংখ্যা ৬০০। গ্র্যাজুয়েটদের জন্য মিলবে কাজের সুযোগ। তবে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে।

প্রার্থী বাছাই প্রক্রিয়া:-

সংশ্লিষ্ট পোস্টগুলিতে চাকরির আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। তারপর বিস্তারিত তথ্য সহ সমস্ত ডকুমেন্টস অনলাইন মারফত জমা করতে হবে। এবং স্নাতকে প্রাপ্ত নম্বর যাচাই করে মেধার ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ আগামী ২ মার্চ। এবং বিশদ তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, বছরের শুরুতে চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এল বিরাট খবর। এবার নিয়োগ হবে রিজার্ভ ব্যাঙ্কে। স্নাতক পাশ করলেই আবেদন করতে পারবেন। তাই দেরি না করে আজই আবেদন করুন। এবার নিয়োগ হবে ৬৫০ পদে। অনলাইনে করা যাবে আবেদন।

শূন্যপদ

সদ্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেখানে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। আর এখানে মোট ৬৫০টি শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

রিজার্ভ ব্যাঙ্কে ৬৫০ শূন্যপদে নিয়োগ, স্নাতক পাশ করলেই আবেদনযোগ্য, রইল বিস্তারিত
পরীক্ষা চলছে, রিভিশনের মাঝে সন্তানকে কী দেবেন খেতে যাতে শরীর এবং মন থাকবে সতেজ?