Job News: বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গবেষক পদে নিয়োগ চলছে, জানুন কারা আবেদন করতে পারবেন

Published : Aug 07, 2026, 09:49 AM IST
job interview

সংক্ষিপ্ত

Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে চলছে গবেষক নিয়োগ। কারা আবেদন জানাতে পারবেন? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Job News: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য কাজের সুবর্ণ সুযোগ। গবেষক খুঁজছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। গবেষণা প্রকল্পে কাজের জন্য লোক নিয়োগ করছে এই বিশ্ববিদ্যালয়। সেই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি এই বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে আগ্রহী প্রার্থীদের।

কোন বিভাগে গবেষণার কাজ করতে হবে?

জানা গিয়েছে, প্রতিষ্ঠানের তরফে রসায়ণ বিভাগে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ মিলবে। আগ্রহী প্রার্থীরা এই প্রকল্পে মোট তিন বছরের মেয়াদে কাজ করতে পারবেন। তবে অভিজ্ঞতার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী প্রার্থীদের কাজের মেয়াদ বাড়ানো হতে পারে।

বেতন-

আগ্রহী প্রার্থীদের প্রথম দুই বছর ৩৭ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হবে। এবং শেষ বছর ৪২ হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়ন বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সিএসআইআর-ইউজিসি নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

আবেদনের শেষ তারিখ- সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য শেষ তারিখ ১৫ অগাস্ট। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। এরজন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট বিজ্ঞাপন দেখে আবেদন করতে হবে।

এদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ভারতীয় রেলে। হাওড়া ডিভিশনের স্টেশনগুলোতে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে সংরক্ষিত টিকিট কাটার জন্যই ফেসিলেটর নিয়োগ করা হবে। এর জন্য হাওড়া ডিভিশনের অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীর পাশাপাশি সাধারণ চাকরি প্রার্থীদেরকে আবেদন জানানোর জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

সদ্য হাওড়া ডিভিশনের তরফ থেকে জারি করা হল বিজ্ঞপ্তি। হাওড়া ডিভিশনের স্টেশনগুলোতে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে সংরক্ষিত টিকিট কাটার জন্যই ফেসিলেটর নিয়োগ করা হবে। এই পদে রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী, কর্মচারীর স্বামী বা স্ত্রী বা প্রাপ্তবয়স্ক সন্তানরাও আবেদন করতে পারেন। তবে, কটি পদে নিয়োগ করা হবে, তা এখনও জানা যায়নি। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চাকরির বড় সুযোগ, প্রজেক্ট এগজিকিউটিভ নিয়োগ করবে সংস্থা
Vacancy in Indian Railway: ভারতীয় রেলে চাকরির সুযোগ, হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে হবে নিয়োগ