Job News: ভারতীয় পোস্টে ২৫ হাজার শূন্যপদে জিডিএস নিয়োগ, পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশে মিলবে সুযোগ

Published : Sep 13, 2026, 10:04 AM IST
India Post Recruitment

সংক্ষিপ্ত

ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে জিডিএস বিভাগে বিভিন্ন পদ রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং পোস্টাল সার্ভেন্ট। যদিও শুধুমাত্র এখানে একটি শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে।

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় পোস্টের (Indian Post GDS Recruitment) তরফ থেকে এবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জিডিএস পদে নিয়োগ করা হবে, যেখানে শূন্যপদ থাকবে ২৫ হাজারের বেশি। মাধ্যমিক পাশ করলেই চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে। এমনকি কেন্দ্রীয় সরকারের চাকরি হওয়ায় মোটা বেতনের পাশাপাশি মিলবে অন্যান্য সুযোগ-সুবিধা।

নিয়োগের বিজ্ঞপ্তি

ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে জিডিএস বিভাগে বিভিন্ন পদ রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং পোস্টাল সার্ভেন্ট। যদিও শুধুমাত্র এখানে একটি শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতে আনুমানিক ২৫ হাজারের বেশি শূন্যপদ থাকবে বলেই জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

ভারতীয় পোস্টের এই পদে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এছাড়া অতিরিক্ত কোনও যোগ্যতা প্রয়োজন পড়ে না। তবে এই নিয়োগ সম্পূর্ণ মাধ্যমিক পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করেই হয়। তাই মাধ্যমিকের পার্সেন্টেজ বেশি থাকা দরকার।

আবেদন প্রক্রিয়া

ভারতীয় পোস্টের জিডিএস পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

সর্বপ্রথম ভারতীয় পোস্টের জিডিএস অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।

তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।

তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।

তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে নির্ধারিত আবেদন ফি প্রদান করুন।

এরপর সাবমিট করে দিন।

প্রসঙ্গত, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২০ আগস্ট ২০২৬। আবেদন শুরু হয়েছে ৩১ আগস্ট থেকে এবং আবেদন চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সেরে নেওয়ায় সবথেকে বুদ্ধিমানের কাজ।

বয়স সীমা কত প্রয়োজন?

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স প্রয়োজন হয় ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয় ৪০ বছর। তার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থী অর্থাৎ এসসি, এসটি এবং ওবিসি-রা বয়সের ঊর্ধ্বসীমায় যথাক্রমে ৫ বছর এবং ৩ বছর ছাড় পায়।

বেতন কাঠামো

ভারতীয় পোস্টের ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে চাকরি পেলে প্রতি মাসে ১২ হাজার টাকা থেকে ২৯ হাজার ৩৮০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হয়। তবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবক পদে চাকরি পেলে প্রতি মাসে দেওয়া হয় ১০ হাজার টাকা থেকে ২৪ হাজার ৪৭০ টাকা পর্যন্ত বেতন। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত থাকে।

নিয়োগ প্রক্রিয়া

আগেই বলা হয়েছে, এখানে কোনও লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হয় না। প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে একটি মেধা তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় যাদের নাম থাকে তাদেরকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Job News: কেন্দ্রীয় রেশম বোর্ডে প্রচুর শূন্যপদে নিয়োগ, কারা আবেদন জানাতে পারবেন?
School Holidays: কাল স্কুল ছুটি? পরের বৃহস্পতিবারও কি বন্ধ থাকবে স্কুল? কী বলছে শিক্ষা দফতর?