Job News : সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ, রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ

Published : Apr 03, 2026, 09:50 AM IST
job oriented courses after 12th

সংক্ষিপ্ত

Job News: মাসের শুরুতেই সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরিতে দারুণ সুযোগ। দশম শ্রেণি উর্ত্তীর্ণ হলেই মিলবে কাজের সুযোগ। কোথায় চলছে নিয়োগ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Job News: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরিতে দারুণ সুযোগ। দশম শ্রেণি উর্ত্তীর্ণ হলেই মিলবে কাজের সুযোগ। এই মর্মে বিশদ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। জানা গিয়েছে, উক্ত সংস্থায় মাল্টি টাস্কিং বিভাগে অভিজ্ঞ কর্মী প্রয়োজন। মোট শূন্যপদের সংখ্যা আটটি। আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:-

উক্ত পোস্টে চাকরির আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের দশম উত্তীর্ণ হতেই হবে। তবে দ্বাদশ উত্তীর্ণদের আবেদনও গ্রহণ করা হবে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে আইআইসিবি। এবং বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

বেতন:- রাষ্ট্রায়ত্ত সংস্থা কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বিভাগে মাল্টি টাস্কিং পদে চাকরি প্রাপকদের বেতন হবে প্রতিমাসে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা। নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতার যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি-তে।

কীভাবে আবেদন জানাবেন?

সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা IICB-এর ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। অনলাইনেই যাবতীয় ডকুমেন্টস দিয়ে আবেদন জানানো যাবে। এছাড়াও আবেদন বাবদ ধার্য করা হয়েছে-৫০০ টাকা। আবেদনের শেষ তারিখ ৪ এপ্রিল ২০২৬। এবং বিস্তারিত তথ্য জানতে মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, সরকারি চাকরি প্রার্থীদের জন্য মাসের শুরুতেই দারুণ খবর। এবার নিয়োগ চলছে ভারত সঞ্চার নিগমে (BSNL)। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার অধীনস্থ এই সংস্থাটি। নিয়োগ হবে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে। এই মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিএসএনএল-এর টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স বিভাগে কাজ করতে হবে। এবং বিজ্ঞপ্তি প্রকাশ করে কাজে আবেদনের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 

এই বিষয়ে বিএসএনএল-এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে যে, সংস্থায় নিয়োগ করা হবে-টেলিকম অপারেশনসন বিভাগে। মোট শূন্য পদের সংখ্যা ১২০টি। আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে-সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এছাড়াও ফিন্যান্স বিভাগে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের থাকতে হবে চাটার্ড অ্যাকাউন্টে স্নাতক ডিগ্রি। সফল প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ২৪,৯০০ টাকা থেকে ৫০,৫০০ টাকা পর্যন্ত। এবং আবেদনের জন্য চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

আয়তনে মুম্বাই শহরের চেয়েও বড়, এটাই বিশ্বের বৃহত্তম বিমানবন্দর, কোথায় আছে?
Job News: ভারত সঞ্চার নিগমে চাকরিতে সুবর্ণ সুযোগ, এক ক্লিকে জানুন আবেদনের শেষ তারিখ